শারাপোভার মন্তব্য অসম্মানকর নয়, উনি ক্রিকেট দেখেন না : শচীন তেণ্ডুললকর

শচীন তেণ্ডুলকরের মতো অতিব ভদ্র ব্যক্তিক কাছে এমন জবাবটাই অভিপ্রেত ছিল হয়তো। এনডিটিভি-কে দেওয়া সাক্ষাৎকারে শচীন জানিয়েছেন, "শারাপোভার মন্তব্য অসম্মানকর নয়, উনি ক্রিকেটটা দেখেন না।"
আরও পড়ুন : শচীন তেণ্ডুলকরের ভক্তকুল বিঁধছে শারাপোভাকে, উঠল ক্ষমা চাওয়ার দাবি
উল্লেখ্য, ব্রিটেনের উইম্বলডনে ফি বছরের মতো এবারও টেনিস টুর্নামেন্ট তথা মারিয়া শারাপোভার খেলা দেখতে হাজির হয়েছিলেন 'ক্রিকেটের ঈশ্বর' শচীন তেণ্ডুলকর। খেলা শেষে পর স্বাভাবিকভাবেই মারিয়া শারাপোভাকে সাংবাদিকরা শচীনের ব্যাপারে প্রশ্ন করেন। শুনে শারাপোভা ঠোঁট উল্টে উত্তর দেন, "শচীন তেণ্ডুলকর লোকটা কে? চিনি না তো!" বলেন, ডেভিড বেকহ্যামের নাম শুনেছেন, দেখেওছেন। কিন্তু শচীন তেণ্ডুলকরের নাম শোনেননি।
আর তাতেই শচীন তেণ্ডুলকরের সমর্থকরা ক্ষেপে লাল হয়ে যান। ফেসবুকে ওঠে সমালোচনার ঝড়। মারায়া শারাপোভাকে নিয়ে আপত্তিকর মন্তব্যে ভরে যায় ফেসবুক। শুধু ভারত নয়, বাংলাদেশ, পাকিস্তান, ইংল্যান্ড, অস্ট্রেলিয়া কানাডা থেকেও শচীনের সমর্তনে শারাপোভাকে তুলোধনা করেন বহু মানুষ। তাঁদের দাবি ছিল শারাপোভাকে নিঃসন্দেহে ক্ষমা চাইতে হবে।












Click it and Unblock the Notifications