আইপিএলের দলগুলি অস্ট্রেলিয়া ও ইংল্যান্ডের ক্রিকেটারদের বিকল্পের সন্ধানে, নজরে কারা?

আইপিএলের বাকি ম্যাচগুলি সংযুক্ত আরব আমিরশাহীতে শুরু ১৯ সেপ্টেম্বর। ফলে আর এক মাসও বাকি নেই। এই অবস্থায় ক্রিকেটারদের পূর্ণাঙ্গ তালিকা অর্থাৎ কোনও ক্রিকেটার খেলতে না পারলে কাকে নেওয়া হল বা মূল ক্রিকেটার যিনি প্রথমার্ধে খেলতে পারেননি চোট বা অন্য কারণে, তিনি এবার খেলবেন কিনা সে সম্পর্কে বিস্তারিত তথ্য গতকালের মধ্যে সব ফ্র্যাঞ্চাইজিকে জানাতে বলেছিল বিসিসিআই। চেন্নাই সুপার কিংসই সবার আগে তা জমা দেয়। পরিবর্ত ক্রিকেটার ঠিক করা নিয়ে কোনও সমস্যায় পড়তে হয়নি ধোনির দলকে। যদিও মূলত তিনটি দল পড়েছে মহা চিন্তায়। অস্ট্রেলিয়া ও ইংল্যান্ডের ক্রিকেটারদের নিয়েই।

পাঞ্জাব একজনের অপেক্ষায়

অস্ট্রেলিয়ার ঝাই রিচার্ডসন ও রাইলে মেয়ারডিথ দুজনেই আইপিএলের বাকি ম্যাচগুলি খেলতে আসবেন না। এই পরিস্থিতিতে ইতিমধ্যেই অস্ট্রেলিয়ার পেসার নাথান এলিসকে দলে নিয়েছে লোকেশ রাহুলের পাঞ্জাব কিংস। কিন্তু আরও একজন বিকল্প ক্রিকেটার তো লাগবে! পাঞ্জাব কিংসের সিইও জানিয়েছেন, ওঅ ক্রিকেটারদের বোঝানোর চেষ্টা হয়েছিল। কিন্তু তাঁরা রাজি হননি। ২-৩ দিনের মধ্যেই তা চূড়ান্ত করে ফেলবেন হেড কোচ অনিল কুম্বলে। সম্ভাব্য ক্রিকেটারদের তালিকায় যাঁরা রয়েছেন বলে খবর তাঁরা হলেন, নিউজিল্যান্ডের নিল ওয়াগনার, আফগানিস্তানের নবীন উল হক, অস্ট্রেলিয়ার জেসন বেহরেনডর্ফ, অস্ট্রেলিয়ার স্পিনার ক্রিস গ্রিন এবং কিংস ইলেভেন পাঞ্জাবের হয়ে আগেও খেলা অঙ্কিত রাজপুত। ২০১৮ সালের আইপিএলে রাজপুত সানরাইজার্সের বিরুদ্ধে ১৪ রানে ৫ উইকেট নিয়ে চমকে দিয়েছিলেন। ফলে সংযুক্ত আরব আমিরশাহীর উইকেটের কথা ভেবে তাঁকে নিয়েও চর্চা চলছে।

কলকাতা নাইট রাইডার্সের চিন্তা

কলকাতা নাইট রাইডার্সের চিন্তা

কলকাতা নাইট রাইডার্সের হয়ে এবারের আইপিএলেও বলের পাশাপাশি ব্যাট হাতে অবদান রাখছিলেন প্যাট কামিন্স। কিন্তু অজি পেসারের স্ত্রী সন্তানসম্ভবা। আইপিএল চলাকালীনই প্রসবের সম্ভাবনা রয়েছে। সে কারণে স্ত্রী-র পাশে থাকার জন্য প্যাট কামিন্স জানিয়ে দিয়েছেন তিনি আইপিএল খেলতে আসবেন না। ফলে কামিন্সের বিকল্প খুঁজতে হচ্ছে কেকেআরকে। কামিন্সকে সাড়ে ১৫ কোটি টাকায় দলে নিয়েছিল কলকাতা নাইট রাইডার্স। বোলার অলরাউন্ডারই খুঁজছে ইয়ন মর্গ্যানের দল। কামিন্সের বিকল্প হিসেবে দৌড়ে যিনি এগিয়ে তিনি হলেন দক্ষিণ আফ্রিকার মার্চেন্ট ডি ল্যাঞ্জ। ৭ ম্যাচে ১২ উইকেট নিয়েছেন দ্য হান্ড্রেডে। তাঁর ১১৯টি ম্যাচে ১৩৭টি উইকেটও রয়েছে। সেই অভিজ্ঞতা কাজে লাগাতে চাইছে নাইটরা।

আরসিবি চাইছে রিচার্ডসনের বদলি

আরসিবি চাইছে রিচার্ডসনের বদলি

রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের হয়ে এবারের আইপিএলে একটিই ম্য়াচ খেলা কেন রিচার্ডসনও সরে দাঁড়িয়েছেন সংযুক্ত আরব আমিরশাহীতে অনুষ্ঠেয় আইপিএল থেকে। অ্যাডাম জাম্পার সঙ্গেই করোনা-ভীতিতে তিনি দেশে ফিরে গিয়েছিলেন। এখনও রিচার্ডসনের বদলি ক্রিকেটারের নাম ঘোষণা করতে পারেনি আরসিবি।

রাজস্থান রয়্যালসের সমস্যা

রাজস্থান রয়্যালসের সমস্যা

রাজস্থান রয়্যালস আবার সমস্যায় পড়েছে ইংল্যান্ডের ক্রিকেটারদের নিয়ে। বেন স্টোকস ও জোফ্রা আর্চারের বিকল্প খুঁজতে হচ্ছে সঞ্জু স্যামসনের দলকে। এখনও রাজস্থান রয়্যালস বিকল্প কোনও ক্রিকেটারের নাম জানাতে পারেনি। আর্চার চোটের কারণে মাঠে কবে ফিরতে পারবেন তা স্পষ্ট নয়। স্টোকস আবার মানসিক স্বাস্থ্যের কারণে অনির্দিষ্টকালের জন্য বিরতি নিয়েছেন ক্রিকেট থেকে। ফলে জানা যাচ্ছে, স্টোকসের বদলি হিসেবে দ্য হান্ড্রেডে ভালো ফর্মে থাকা বোলিং অলরাউন্ডার ডেভিড উইলি এবং জোফ্রা আর্চারের পরিবর্ত হিসেবে ইংল্যান্ডেরই বেনি হাওয়েল, যিনি বার্মিংহ্যাম ফিনিক্স দলের হয়ে দ্য হান্ড্রেডে খেলেছেন এবং পাওয়ারহিটিংয়ে দক্ষ, তাঁকেই নিতে পারে রাজস্থান।

দৌড়ে যাঁরা

দৌড়ে যাঁরা

দ্য হান্ড্রেডে দুরন্ত ফর্মে থাকা ইংল্যান্ডের আদিল রশিদকে নিয়েও কয়েকটি দলের আগ্রহ রয়েছে। ইংল্যান্ডের সাকিব মাহমুদ কিংবা শ্রীলঙ্কার ওয়ানিন্দু হাসারাঙ্গাও রয়েছেন ডার্ক হর্স হিসেবে। দ্য হান্ড্রেডে পারফরম্যান্সের দিকেই নজর রেখেছে আইপিএলের ফ্র্যাঞ্চাইজিগুলি। সবমিলিয়ে কার বিকল্প কে, কার সামনে খুলতে চলেছে প্রথমবারের জন্য আইপিএলের দরজা, এই উত্তর নিশ্চিতভাবে পেতে আরও কিছুটা সময় অপেক্ষা করতেই হবে।

আইপিএল অভিযানে দিল্লি

এদিকে, আজই সংযুক্ত আরব আমিরশাহীতে গেল দিল্লি ক্যাপিটালস। আগেই সেখানে পৌঁছে গিয়েছেন শ্রেয়স আইয়ার। আইপিএলের তৃতীয় দল হিসেবে মরুদেশে শিবির আয়োজনের লক্ষ্যে গেল দিল্লি। ইতিমধ্যেই দুবাইয়ে চেন্নাই সুপার কিংস ও আবু ধাবিতে পৌঁছে গিয়েছে মুম্বই ইন্ডিয়ান্স। গতকাল থেকে আইপিএলের সফলতম দল মুম্বই ইন্ডিয়ান্স নেট প্র্যাকটিসও শুরু করে দিয়েছে। তার আগে সুইমিং পুলে হয়েছে টিম বন্ডিং সেশন। মহেন্দ্র সিং ধোনিরাও জোরকদমে অনুশীলন চালাচ্ছেন। গতকাল ধোনি-রায়নারা জমিয়ে খেলেছেন ফাইভ-এ-সাইড ফুটবল।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+