রঞ্জিতে সম্ভবত খেলছেন না মনোজ তিওয়ারি, কিন্তু কেন?

চলতি মরসুমে রঞ্জি ট্রফিতে সম্ভবত খেলছেন না মনোজ তিওয়ারি। না, অবসর নয় চোটের কবলে মনোজ। সেই কারণেই তিনি চলতি মরসুমে রঞ্জি খেলা থেকে সরে দাঁড়াতে পারেন বলে জানা যাচ্ছে।

চলতি মরসুমে রঞ্জি ট্রফিতে সম্ভবত খেলছেন না মনোজ তিওয়ারি। না, অবসর নয় চোটের কবলে মনোজ। সেই কারণেই তিনি চলতি মরসুমে রঞ্জি খেলা থেকে সরে দাঁড়াতে পারেন বলে জানা যাচ্ছে। মঙ্গলবার সিসিএফসিতে লিয়েন্ডার পেজের আমন্ত্রণে এসেছিলেন মনোজ। সেখানেই বাংলার ক্রিকেটার মনোজকে ইরফান পাঠানের সঙ্গে আড্ডা দিতে দেখা যায়।

হাঁটুর চোটে কাবু মনোজ

হাঁটুর চোটে কাবু মনোজ

রঞ্জি ট্রফির প্রস্তুতি সম্পর্কে মনোজকে প্রশ্ন করা হলে, তিনি এখনই কিছু জানাতে পারছেন না বলে উল্লেখ করেছেন। বাংলা দলের সিনিয়র ব্যাটসম্যান সাংবাদিকদের জানিয়েছেন, তিনি হাঁটুর চোটে কাবু রয়েছেন।

হাঁটুর চোটের চিকিৎসা শুরু মনোজের

হাঁটুর চোটের চিকিৎসা শুরু মনোজের

সেই চোট সারতে কতদিন লাগে তার উপরই তাঁর রঞ্জি খেলার সিদ্ধান্ত নির্ভর করছে। মনোজ আরও জানিয়েছেন, এই মুহূর্তে তিনি হাঁটুর চোটের চিকিৎসা শুরু করিয়েছেন। বেশ কিছু রিপোর্টের জন্য তিনি অপেক্ষা করছেন।

কয়েক দিনের মধ্যে মনোজ চূড়ান্ত সিদ্ধান্ত জানাবেন

কয়েক দিনের মধ্যে মনোজ চূড়ান্ত সিদ্ধান্ত জানাবেন

রিপোর্ট হাতে এলেই কয়েক দিনের মধ্যে মনোজের এই মরশুমে রঞ্জি খেলার ভবিষ্যৎ নিয়ে ছবিটা পরিষ্কার হয়ে যাবে। ফলে নিজে মুখেই তাঁর অনিশ্চয়তার কথা মেনে নিয়েছেন মনোজ তিওয়ারি।

বুধবার বাংলার দল ঘোষণা

বুধবার বাংলার দল ঘোষণা

প্রসঙ্গত বুধবার রঞ্জি ট্রফির জন্য বাংলার নির্বাচকরা দল ঘোষণা করতে চলেছেন। করোনা ধাক্কার পর সৈয়দ মুস্তাক আলি ট্রফি চলছে। এবার জৈব বলয়ের সুরক্ষায় রঞ্জি করার প্রস্তুতি নিচ্ছে বিসিসিআই। নতুন ফরম্যাটে এবারের রঞ্জি ট্রফি হবে, ফলে ম্যাচ কমতে চলেছে। গতবার ফাইনালে উঠতে বাংলা সৌরাষ্ট্রের বিরুদ্ধে হেরে রানার্স হয়েছিল বাংলা। এবার মনোজ তিওয়ারিকে না পেলে শুরু থেকে বাংলা কীভাবে রণকৌশল সাজায় সেটাই এখন দেখার।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+