রঞ্জি ফাইনালে বাংলার প্রতিপক্ষ হচ্ছে সৌরাষ্ট্র, দুটি সেমিফাইনালের খবর বিস্তারিত জানুন

রঞ্জি ট্রফির প্রথম সেমিফাইনালের চতুর্থ দিনে মধ্যপ্রদেশের চেয়ে ৫৪৭ রানে এগিয়ে বাংলা, হাতে ৪ উইকেট। দ্বিতীয় সেমিফাইনালে সৌরাষ্ট্র প্রথম ইনিংসে লিড নিয়েছে কর্নাটকের বিরুদ্ধে।

রঞ্জি ট্রফি ফাইনালে বাংলা যে সৌরাষ্ট্রের বিরুদ্ধেই খেলতে চলেছে তা বোঝা গিয়েছিল গতকালই। আজ রঞ্জি সেমিফাইনালের চতুর্থ দিনেও এই দুটি দলের দাপট অব্যাহত থাকায় ফাইনালের প্রতিপক্ষ কারা, তা চূড়ান্ত হয়ে গেল। কালকের খেলা স্রেফ নিয়মরক্ষার। গ্রুপ পর্বে যেহেতু বাংলার পয়েন্ট সৌরাষ্ট্রর চেয়ে বেশি ছিল, তাই রঞ্জি ফাইনাল ইডেনেই হওয়ার কথা।

রঞ্জি ফাইনালে বাংলার প্রতিপক্ষ হচ্ছে সৌরাষ্ট্রই

(ছবি- সিএবি মিডিয়া)

ইন্দোরে প্রথম সেমিফাইনালের চতুর্থ দিনে আজ গোটা দিনই ব্যাটিং করল বাংলা। প্রথম ইনিংসে বাংলার ৪৩৮ রানের জবাবে গতকাল মধ্যপ্রদেশ অল আউট হয়ে গিয়েছিল ১৭০ রানে। বাংলা প্রতিপক্ষকে ফলো অন না করিয়ে ব্যাটিং করারই সিদ্ধান্ত নেয়। যা ফাইনালের আগে ভালো ব্যাটিং প্র্যাকটিসেরও সুযোগ করে দিল। গতকাল বাংলার স্কোর ছিল ২ উইকেটে ৫৯। চতুর্থ দিনের শেষে সেই স্কোর গিয়ে দাঁড়িয়েছে ৯ উইকেটে ২৭৯ রানে।

মনোজ তিওয়ারি ১৫, অভিষেক পোড়েল ১ ও শাহবাজ আহমেদ ২৯ রানে আউট হন। এরপর বাংলার ইনিংসকে এগিয়ে নিয়ে যান অনুষ্টুপ মজুমদার ও প্রদীপ্ত প্রামাণিক। আঙুলে ব্যান্ডেজ বাঁধা অবস্থায় প্রথম ইনিংসে অনুষ্টুপ করেছিলেন ১২০। দ্বিতীয় ইনিংসে তিনি করেন ৮০, ২১৯ বলের ইনিংসে রয়েছে ৭টি বাউন্ডারি। প্রদীপ্ত প্রামাণিক তিনটি চার ও পাঁচটি ছয়ের সাহায্যে ১০১ বলে ৬০ রান করে অপরাজিত রয়েছেন। তাঁর সঙ্গে ১ রানে ব্যাট করছেন ঈশান পোড়েল। আকাশ দীপ শূন্য ও মুকেশ কুমার ২ রান করে আউট হন। সারাংশ জৈন ১০৩ রানের বিনিময়ে ৬ উইকেট নিয়েছেন। কুমার কার্তিকেয় তিনটি উইকেট দখল করেছেন। কলকাতা নাইট রাইডার্সের কোচ চন্দ্রকান্ত পণ্ডিতের প্রশিক্ষণাধীন মধ্যপ্রদেশের চেয়ে লক্ষ্মীরতন শুক্লার প্রশিক্ষণাধীন বাংলা এগিয়ে ৫৪৭ রানে।

অপর সেমিফাইনালে বেঙ্গালুরুতে কর্নাটকের প্রথম ইনিংসে ৪০৭ রানের জবাবে সৌরাষ্ট্রের প্রথম ইনিংস শেষ হয় ৫২৭ রানে। সৌরাষ্ট্র অধিনায়ক অর্পিত ভাসাভড়া ২০২ রান করে আউট হন। তাঁর ইনিংসে রয়েছে ২১টি চার ও একটি ছয়। ১২০ রানের লিড নেওয়ায় ফাইনালের দিকে পা রেখেছে সৌরাষ্ট্র। চতুর্থ দিনের শেষে দ্বিতীয় ইনিংসে কর্নাটকের স্কোর ৪ উইকেটে ১২৩। অধিনায়ক ময়াঙ্ক আগরওয়াল ৫৫ রান করেন। নিকিন জোস ৫৪ রানে অপরাজিত। সৌরাষ্ট্রের চেয়ে মাত্র তিন রানে দ্বিতীয় ইনিংসে এগিয়ে কর্নাটক। সৌরাষ্ট্রের হয়ে চেতন সাকারিয়া ২টি উইকেট দখল করেছেন। এই ম্যাচটিতেও প্রথম ইনিংসের লিডই ফাইনালিস্ট নির্ধারণ করে দেবে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+