Manoj Tiwary: পরিবার ও সৌরভকে নিয়ে কটূক্তি! গম্ভীরকে নিশানা করে বিস্ফোরক অভিযোগ মনোজের
ভারতীয় দলের কোচ গৌতম গম্ভীরকে কড়া আক্রমণ করলেন মনোজ তিওয়ারি। ভারতীয় দলের কোচ হওয়ার পর থেকেই এখনও বড় সাফল্য নেই গম্ভীরের। তার উপর ঘরের মাঠে নিউজিল্যান্ডের কাছে হোয়াইটওয়াশ হতে হয়েছে এবং অস্ট্রেলিয়ায় গিয়ে বর্ডার-গাভাসকর ট্রফিতে লজ্জাজনকভাবে হারতে হয়েছে। এই প্রেক্ষাপটে গম্ভীরের বিরুদ্ধে সরব হলেন ভারতীয় দলের প্রাক্তন ক্রিকেটার মনোজ তিওয়ারি।
গম্ভীরের সঙ্গে মনোজের বিবাদ নতুন কোনও বিষয় নয়। এর আগে বার বার মাঠে তাদের বিবাদ প্রকাশ্যে এসেছিল। পুরানো সেই কথা তুবে ধরেই ফের একবার গম্ভীরের বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ করলেন মনোজ তিওয়ারি। একটি সর্ব ভারতীয় ইংরেজি সংবাদ মাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে মনোজ অভিযোগ করেছেন গম্ভীর তাঁর পরিবারকে নিয়ে কটূ মন্তব্য করেছিলেন, এমনকি খারাপ কথা বলেন প্রাক্তন ভারত অধিনায়ক সৌরভ গঙ্গোপাধ্যায়কে নিয়েও।

এখানেই থেমে না থেকে গম্ভীর সম্পর্কে মনোজ আরও বলেন, আমি পিআরের কথা বলছি। ভারতীয় দলে প্রথম একাদশ বাছাই করার প্রক্রিয়াই ঠিক নয়। আকাশ দীপ বাদ পড়ে, হর্ষিত রানা সুযোগ পায়! গম্ভীর যদি মনেই করতেন রানা খুব ভালো বোলার তাহলে সিরিজের সব ম্যাচে খেলালেন না কেন! আকাশ দীপ সবাই জানে সে কত ভালো।
গম্ভীরের কোচিং সম্পর্কে মনোজ আরও বলেন, গম্ভীরের কোচিংয়ের ফলাফল সবাই আমরা দেখতে পাচ্ছি, দায়িত্ব নেওয়ার পর তিনটি সিরিজে পরাজিত হয়েছে । বর্ডার গাভাসকর ট্রফিতে হেরেছে। সবচেয়ে গুরুত্বপূর্ণ নিউজিল্যান্ডের বিরুদ্ধে ঘরের মাঠে হোয়াইটওয়াশ হতে হয়েছে টেস্টে। এটা খুবই লজ্জার বিষয়। এর আগে এরকম কখনও ঘটেনি
একইসঙ্গে মনোজের সংযোজন, হার-জিৎ খেলার অঙ্গ। কিন্তু হারের নেপথ্যের কারণ বিশ্লেষণ করতে হবে। আসলে ফলাফলই অনেক কিছু বলে দেয় । নিউজিল্যান্ডের কাছে ঘরের মাঠে হারাটা কোনও ভাবেই মেনে নেওয়া সম্ভব নয়। কোচ গম্ভীর এই স্বল্প সময়ের মধ্যে শ্রীলঙ্কায় ওডিআই সিরিজেও পরাজিত হয়েছিল। গম্ভীর প্রত্যাশা পূরণই করতে পারছেন না। রাহুল দ্রাবিড় সেটা করতে পেরেছিলেন।












Click it and Unblock the Notifications