Manmohan Singh:পাকিস্তানের সঙ্গে সম্পর্ক উন্নতিতে হাতিয়ার করেন ক্রিকেটকে, ফুটবল মাঠে ছিল তাঁর উজ্জ্বল উপস্থিতি

বৃহস্পতিবার ৯২ বছর বয়সে প্রয়াত হয়েছেন ভারতের প্রাক্তন প্রধানমন্ত্রী মনমোহন সিং। শুধু একজন দক্ষ অর্থনীতিবিদ বা রাজনীতিবিদ হিসেবেই নয়, মনমোহন সিংয়ের বিশেষ প্রভাব ছিল কূটনীতিতেও। পাকিস্তানের সঙ্গে দ্বিপাক্ষিক সম্পর্ক মজবুত করার ক্ষেত্রে পদক্ষেপ নিয়েছিলেন তিনি। এক্ষেত্রে তিনি হাতিয়ার করেন ক্রিকেটকে।

রাজনীতিবিদ বা অর্থনীতিবিদ হিসেবেই নয় দেশ তাঁকে মনে রাখবে একজন খেলাধুলার অনুরাগী হিসেবেও। ক্রিকেট থেকে ফুটবল সব মাঠেই মনমোহন সিংয়ের উজ্জ্বল উপস্থিতি ছিল। ২০০৭ এবং ২০১১ তিনি প্রধানমন্ত্রী থাকাকালীন দুইবার ভারত বিশ্বকাপ জিতে। এমনকি ২০১১ সালে ভারত একদিনের বিশ্বকাপের অন্যতম আয়োজক দেশও ছিল।

-পাকিস্তানের সঙ্গে দ্বিপাক্ষিক সম্পর্কেকে মজবুত করতে মনমোহন সিং হাতিয়ার করেন ক্রিকেটকেই। ২০০৫ সালে ভারত সফরে আসে পাকিস্তান দল। সেই সময় নয়া দিল্লিতে ভারত-পাকিস্তানের মধ্যে ম্যাচ একসঙ্গে দেখেছিলেন মনমোহন সিং এবং পাকিস্তানের তৎকালীন প্রেসিডেন্ট পারভেজ মুশারফ। সেই ছবি ভারতীয় বিদেশ নীতির এক সফল বিজ্ঞাপণ।

মুম্বই হামলার পরও ক্রিকেটের মাধ্যমে দুই দেশের কূটনৈতিক সম্পর্ক ঠিক করার চেষ্টা করেন মনমোহন সিং। ২০১১ ক্রিকেট বিশ্বকাপ সেমিফাইনালের আগে তৎকালীন পাকিস্তানের প্রধানমন্ত্রী ইউসুফ রাজা গিলানিকে আমন্ত্রণ জানান। মোহালিতে দুই দেশের প্রধানমন্ত্রী পাশাপাশি বসে সেমিফাইনাল দেখেন। সেখানে উপস্থিত ছিলেন সোনিয়া গান্ধীও। শুধু ভিআইপি বক্সে বসে খেলা দেখাই নয়, মাঠে নেমে দুই দেশের ক্রিকেটারদের উৎসাহও দেন গিলানি ও মনমোহন।

২০১১ সালের একদিনের বিশ্বকাপের পরের বছর ২০১২ সালে ভারত সফরে খেলতে আসে পাকিস্তান। একদিনের ও টি২০ সিরিজ খেলে পাক দল। ওটাই শেষ ভারত পাকিস্তানের দ্বিপাক্ষিক সিরিজ। এরপর ভারত ও পাকিস্তানের সরকার বদল হয়েছে কিন্তু কূটনীতির তিক্ততার প্রভাব বৃদ্ধি পেয়েছে ক্রিকেট মাঠেও, আর দুই দেশের দ্বিপাক্ষিক সিরিজ দেখা যায়নিতবে ভারত-পাক দ্বিপাক্ষিক সিরিজ শেষবার হয়েছিল মনমোহন সিংয়ের জমানাতেই।

ভারতীয় ক্রিকেট দলকে সব সময় উৎসাহ দিতেন। ২০০৭ সালে টি২০ বিশ্বকাপ জয় হোক বা ২০১১ সালের একদিনের বিশ্বকাপ। বিশ্বকাপজয়ী ভারতীয় দলকে উৎসাহ দেন। বিশ্বকাপজয়ী ভারতীয় দলের সঙ্গে সাক্ষাত করে শুভেচ্ছা জানান।

শুধু ক্রিকেট নয় ফুটবল মাঠেও ছিল ডক্টর সাহেবের উজ্জ্বল উপস্থিতি। ইস্ট-মোহনের ডার্বি দিয়ে ২০০৫ সালের জাতীয় ফুটবল লিগ শুরু হয়েছিল। মনমোহন সিং কিক অফ করেছিলেন যুবভারতীতে। পরবর্তীতেও প্রিয়রঞ্জন দাশমুন্সির ডাকে সাড়া দিয়ে জাতীয় লিগের উদ্বোধন করেছেন। । পরবর্তীকালে ভারতের প্রধানমন্ত্রীকে দেশের শীর্ষস্তরের ফুটবল লিগের উদ্বোধনী ম্যাচে বা অন্য কোনও খেলায় এখনও পর্যন্ত দেখা যায়নি।

দেশের আর্থিক বিপ্লবের জনক। দেশের অন্যতম সফল প্রধানমন্ত্রী হিসেবে বলবেন অনেকে। তাঁর মৃত্যুতে শোকের ছায়া দেশের ক্রীড়া মহলেও। মনমোহন সিংয়ের মৃত্যুতে শোকাহত গোটা দেশ। ব্যতিক্রম নন দেশের ক্রীড়াবিদরাও।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+