জারি 'মানকাডিং' বিতর্ক, ১৮০ ডিগ্রি ঘুরে গেল এমসিসি! কী বলছে তাদের পর্যবেক্ষণ
ইউ টার্ন নিয়ে এমসিসি জানালো আর অশ্বিনের মানকাড়িয় পদ্ধতিতে জস বাটলার-কে আউট করা খেলোয়াড়োচিত ছিল না।
জয়পুরে রাজস্থান রয়্যালস বনাম কিংস ইলেভেন পঞ্জাব আইপিএল-২০১৯-এর ম্য়াচের 'ম্য়ানকাডিং' বিতর্ক এখনও চলছে। বুধবার এই বিষয়ে অশ্বিনকে সমর্থন জানিয়েছিল ক্রিকেট আইনের তত্ত্বাবধায়ক মেরিলিবোন ক্রিকেট ক্লাব। কিন্তু পরই ১৮০ ঘুরে তারা জানালো অশ্বিনের আচরণ খেলোড়োচিত ছিল না। তাদের মনে হয়েছে ওই ম্যাচে ইচ্ছা করেই বল করার সময় থেমে গিয়েছিলেন অশ্বিন।

এমসিসি-র আইন বিষয়ক ম্যানেজার ফ্রেজার স্ট্রুয়ার্ট জানিয়েছেন তাঁদের থিঙ্কট্যাঙ্ক পুরো ঘটনাটির পর্যালোচনা করেছে। আর তাই করতে গিয়েই তাদের মনে হয়েছে অশ্বিন বাটলারকে আউট করার লক্ষেই বল করতে গিয়ে একটু বেশি সময় অপেক্ষা করেছিলেন। তাঁরা মনে করছেন বাটলার কখন ক্রিজ ছাড়বেন তার জন্য অপেক্ষা করছিলেন অশ্বিন। এই কাজ সম্পূর্ণই অখেলোয়াড়োচিত।
তবে বোলারের হাত থেকে বল বের হওয়ার আগেই ননস্ট্রাইকারের ক্রিজ ছেড়ে এগিয়ে যাওয়াটাও অখেলোয়াড়োচিত বলে জানিয়েছে এমসিসি। তারা বলেছে যদি ব্য়াটসম্য়ানরা এই নিয়মটা মেনে চলতেন তাহলে ম্যানকাডিং বিতর্কের অবকাশই আসত না। অশ্বিন-বাটলার ঘটনার ক্ষেত্রে, অশ্বিন বল ছাড়তে দেরি করছেন বোঝার পরও ক্রিজে ফেরার খুব একটা জোরালো চেষ্টা করেননি বলেই মনে করছে তারা।
-
কালিয়াচক কাণ্ডের পর ফের অশান্তি! অমিত শাহ-র রোড শো ঘিরে ভবানীপুরে ধুন্ধুমার, হাতাহাতি তৃণমূল-বিজেপির -
প্রবল ৭.৪ মাত্রার ভূমিকম্পে কেঁপে উঠল ইন্দোনেশিয়া, আতঙ্কে পথে মানুষ -
কালিয়াচক কাণ্ডে উত্তেজনা চরমে! বিচারকদের ঘেরাও-ভাঙচুরে তৃণমূলকে নিশানা সুকান্তর, কী বললেন দিলীপ? -
ভবানীপুর ও নন্দীগ্রামে উত্তাপ চরমে, শুভেন্দুর বিরুদ্ধে ভয়ের রাজনীতির অভিযোগে মনোনয়ন বাতিলের দাবি তৃণমূলের -
ইডেনে প্রথম জয়ের সন্ধানে কেকেআর-সানরাইজার্স, দুই দলের একাদশ কেমন হতে পারে? -
যুদ্ধ নয়, আলোচনায় সমাধান! হরমুজ ইস্যুতে বৈঠক ডাকল ব্রিটেন, যোগ দিচ্ছে ভারত -
কালিয়াচক কাণ্ডে কড়া বার্তা সুপ্রিম কোর্টের! 'রাজনীতি নয়, বিচারকদের নিরাপত্তাই...', কী কী বলল শীর্ষ আদালত? -
ভোটার তালিকা ইস্যুতে ফের অগ্নিগর্ভ মালদহ, সকালে ফের অবরোধ -
মালদহের ঘটনার তদন্তভার নিল সিবিআই, মমতার তোপে কমিশন -
ভোটের আবহে জলপাইগুড়িতে চাঞ্চল্য, এক্সপ্রেস ট্রেনে জাল নথি সহ ১৪ বাংলাদেশি গ্রেপ্তার, তুঙ্গে রাজনৈতিক তরজা -
'১৫ দিন বাংলায় থাকব', ভবানীপুরে মমতাকে হারানোর ডাক, শাহের চ্যালেঞ্জে তপ্ত রাজনীতি -
কয়লা কেলেঙ্কারির তদন্ত! দেশের বিভিন্ন শহরে আই-প্যাকের দফতর ও ডিরেক্টরের বাসভবনে ইডি তল্লাশি












Click it and Unblock the Notifications