IND W vs NZ W: ODI অভিষেকে উজ্জ্বল তেজল ও সাইমা, নিউজিল্যান্ডকে হেলায় হারাল মান্ধানার ভারত

IND W vs NZ W: মহিলাদের টি২০ বিশ্বকাপে ব্যর্থতার পর দেশের মাটিতে একদিনের আন্তর্জাতিকে দারুণভাবে ঘুরে দাঁড়াল ভারত। টি২০ বিশ্বকাপ জেতা নিউজিল্যান্ডকে প্রথম ওডিআইয়ে হারাল ৫৯ রানে।

আজ আমেদাবাদে এই ম্যাচে বিশ্রাম দেওয়া হয়েছিল হরমনপ্রীত কৌরকে। ভারতকে নেতৃত্ব দিলেন স্মৃতি মান্ধানা।

IND W vs NZ W ODI

টস জিতে ব্যাট করতে নেমে ভারত অবশ্য পুরো ৫০ ওভার টিকতে পারেনি। ৪৪.৩ ওভারে ২২৭ রানেই অল আউট হয়ে যায়। অভিষেক ম্যাচে দলের হয়ে সর্বাধিক রান করলেন ছয়ে নামা তেজল হাসাবনিস। ৬৪ বলে ৪২ করেন তিনি। মান্ধানা ৭ বলে ৫ রান করে আউট হন।

শেফালি ভার্মা ২২ বলে ৩৩, যস্তিকা ভাটিয়া ৪৩ বলে ৩৭, দয়ালান হেমলতা ৯ বলে ৩, জেমাইমা রডরিগেজ ৩৬ বলে ৩৫, দীপ্তি শর্মা ৫১ বলে ৪১, অরুন্ধতী রেড্ডি ২৩ বলে ১৪, রাধা যাদব ৩, সাইমা ঠাকোর ২ রান করেন। অ্যামেলিয়া কের ৪২ রান দিয়ে নেন ৪ উইকেট।

জেস কের তিনটি, ইডেন কার্সন ২টি উইকেট দখল করেন, সুজি বেটস পান ১ উইকেট। জবাবে খেলতে নেমে ৪০.৪ ওভারে ১৬৮ রানে গুটিয়ে যায় সোফি ডিভাইনের নিউজিল্যান্ড। ব্রুক হ্যালিডে ৩৯ ও ম্যাডি গ্রিন ৩১ রান করেন। রাধা যাদব ৮.৪ ওভারে ৩৫ রান খরচ করে নেন তিনটি উইকেট।

অ্যামেলিয়া কের চোট থাকা সত্ত্বেও ব্যাট করতে নেমেছিলেন। তবে ততক্ষণে ম্যাচের রাশ ভারতের হাতে। কের নয়ে নেমে ২৫ রানে অপরাজিত থাকেন। অভিষেক ম্যাচে সাইমা ঠাকোর ৭ ওভারে ২৬ রান খরচ করে ২টি উইকেট পেলেন। দীপ্তি শর্মা ও অরুন্ধতী রেড্ডির ঝুলিতে গিয়েছে ১টি করে উইকেট।

মান্ধানা বলেন, গত দেড়-২ মাসের কঠিন সময় কাটিয়ে জয় দিয়ে সিরিজ শুরু করে ভালো লাগছে। পর্যাপ্ত রান স্কোরবোর্ডে না থাকলেও নিজেরা কথা বলে ঠিক করি, ভালো ফিল্ডিং করলে ২০-৩০ রান বাঁচানো সম্ভব। অভিষেকে সাইমার বোলিংয়ের উচ্ছ্বসিত প্রশংসা করেছেন মান্ধানা।

দীপ্তি শর্মা ম্যাচের সেরার পুরস্কার পেলেন, তাঁকে সুপারস্টার বলে অভিহিত করেছেন মান্ধানা। দীপ্তি সাতে নেমে শেষ অবধি ছিলেন। মান্ধানা বলেন, দীপ্তি জানেন কখন কী করণীয়। রাধা যাদবের বোলিংয়েরও প্রশংসা করেন তিনি। দীপ্তি রান করলেন, উইকেট পেলেন, সেই সঙ্গে সোফি ডিভাইনকে রান আউটও করেন, যা অত্যন্ত গুরুত্বপূর্ণ। রবিবার ভারত নামবে সিরিজ জয়ের লক্ষ্যে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+