কৃষক আন্দোলনকে সমর্থন পাঞ্জাব ক্রিকেটার মনদীপের, ভাইকে নিয়ে নামলেন রাস্তায়
কেন্দ্র বিরোধী কৃষক আন্দোলনে জুড়ে গেল ক্রিকেট! রাস্তায় নামলেন ক্রিকেটার!
কেন্দ্রীয় সরকারের নীতির বিরুদ্ধে রাস্তায় নেমে আন্দোলন শুরু করা কৃষকদের পাশে দাঁড়াল ক্রিকেট। রাস্তায় নামলেন কিংস ইলেভেন পাঞ্জাবের ক্রিকেটার তথা পাঞ্জাব ক্রিকেট দলের অধিনায়ক মনদীপ সিং। দেশের প্রথম ক্রিকেটার হিসেবে তিনি বুক ফুলিয়ে কৃষক আন্দোলনকে সমর্থন করছেন। কৃষকদের সঙ্গে নিজের ছবি সোশ্যাল মিডিয়ায় পোস্টও করেছেন মনদীপ।

করোনা ভাইরাসের আবহে সদ্য শেষ হওয়া আইপিএলে কিংস ইলেভেন পাঞ্জাবের জার্সিতে মাঠ কাঁপান মনদীন সিং। টুর্নামেন্ট চলাকালীন বাবাকে হারান পাঞ্জাবের ক্রিকেটার। যিনি নিজে কৃষক দরদি ছিলেন বলে জানিয়েছেন মনদাীপ। তাঁর কথায়, বাবা বেঁচে থাকলে হয়তো কৃষকদের সঙ্গে আন্দোলনে নেমে পড়তেন। যে দাবি নিয়ে কেন্দ্রের বিরুদ্ধে কৃষকরা রাস্তা নেমেছন, তা তিনি সমর্থনও করেন বলে জানিয়েছেন মনদীপ সিং।

মনদীপ সিং একা নন, তাঁর ভাই হরবিন্দর সিংও কৃষক আন্দোলনকে সমর্থন করে রাস্তায় নেমেছন। বিক্ষোভরত কৃষকদের সঙ্গে নিজেদের ছবি সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেছেন পাঞ্জাবের রঞ্জি দলের অধিনায়ক। ভগবানের কাছে তাঁর প্রার্থনা, খুব শীঘ্র যেন সবকিছু ঠিক হয়ে যায়। মনদীপের ভূমিকায় মুগ্ধ হয়েছেন নেটিজেনরা। তাঁকে সাধুবাদ দিয়েছেন অনেকে।
সদ্য শেষ হওয়া আইপিএলে কিংস ইলেভেন পাঞ্জাবের জার্সিতে সাতটি ম্যাচ খেলে ১৩০ রান করেছেন মনদীপ সিং। টুর্নামন্টে তাঁর সর্বোচ্চ রান অপরাজিত ৬৬। ভারতীয় দলের জার্সিতে তিনটি টি-টোয়েন্টি ম্যাচ খেলার সুযোগ পেয়েও জ্বলে উঠতে না পারা মনদীপ সিংয়ের মাঠের বাইরের ইনিংস মনে রাখবেন দেশের কৃষক সমাজ।
-
ভবানীপুর ও নন্দীগ্রামে উত্তাপ চরমে, শুভেন্দুর বিরুদ্ধে ভয়ের রাজনীতির অভিযোগে মনোনয়ন বাতিলের দাবি তৃণমূলের -
ইডেনে প্রথম জয়ের সন্ধানে কেকেআর-সানরাইজার্স, দুই দলের একাদশ কেমন হতে পারে? -
যুদ্ধ নয়, আলোচনায় সমাধান! হরমুজ ইস্যুতে বৈঠক ডাকল ব্রিটেন, যোগ দিচ্ছে ভারত -
কালিয়াচক কাণ্ডে কড়া বার্তা সুপ্রিম কোর্টের! 'রাজনীতি নয়, বিচারকদের নিরাপত্তাই...', কী কী বলল শীর্ষ আদালত? -
ভোটার তালিকা ইস্যুতে ফের অগ্নিগর্ভ মালদহ, সকালে ফের অবরোধ -
মালদহের ঘটনার তদন্তভার নিল সিবিআই, মমতার তোপে কমিশন -
ভোটের আবহে জলপাইগুড়িতে চাঞ্চল্য, এক্সপ্রেস ট্রেনে জাল নথি সহ ১৪ বাংলাদেশি গ্রেপ্তার, তুঙ্গে রাজনৈতিক তরজা -
'১৫ দিন বাংলায় থাকব', ভবানীপুরে মমতাকে হারানোর ডাক, শাহের চ্যালেঞ্জে তপ্ত রাজনীতি -
কয়লা কেলেঙ্কারির তদন্ত! দেশের বিভিন্ন শহরে আই-প্যাকের দফতর ও ডিরেক্টরের বাসভবনে ইডি তল্লাশি -
কালিয়াচকে প্রশাসনিক গাফিলতি? জেলাশাসক, পুলিশ সুপারকে শোকজ, CBI অথবা NIA তদন্তের নির্দেশ দিল সুপ্রিম কোর্ট -
৫৪ বছর পর চাঁদের পথে মানুষ, ৪ মহাকাশচারী নিয়ে নাসার 'আর্টেমিস ২'-এ ইতিহাসের নতুন অধ্যায় -
'মালদহ কাণ্ডের মাস্টারমাইন্ড' মোফাক্কেরুল ইসলাম গ্রেফতার, পালানোর সময় বাগডোগরা থেকে ধৃত












Click it and Unblock the Notifications