জোড়া লাল কার্ড, উত্তপ্ত বার্সেলোনা-এসপ্যানিয়ল ম্যাচ, কষ্টার্জিত জয় ম্যানচেস্টার ইউনাইটেডের

জোড়া লাল কার্ড, উত্তপ্ত বার্সেলোনা-এসপ্যানিয়ল ম্যাচ, কষ্টার্জিত জয় ম্যানচেস্টার ইউনাইটেডের

জেতা ম্যাচ মাঠে ছেলে এল বার্সেলোনা। নিশ্চিত তিন পয়েন্টের পরিবর্তে মাত্র এক পয়েন্ট নিয়েই ঘরের মাঠে সন্তুষ্ট থাকতে হল বার্সাকে।

জোড়া লাল কার্ড, উত্তপ্ত বার্সেলোনা-এসপ্যানিয়ল ম্যাচ, কষ্টার্জিত জয় ম্যানচেস্টার ইউনাইটেডের

লিগ টপার রিয়াল মাদ্রিদের সঙ্গে ব্যবধান দুই পয়েন্টের বাড়িয়ে নেওয়ার লক্ষ্যে বার্সেলোনা ক্যাম্প ন্যূ-তে মুখোমুখি হয়েছিল লিগ তালিকায় ১৭ নম্বরে থাকা এনপানিয়লের। স্বভাবতই ফেভারিট হিসেবেই শুরু করে বার্সেলোনা। ম্যাচের শুরুতেই গোল তুলে নেয় কাতালান ক্লাবটি। আন্দ্রেস ক্রিশ্চিনসেনের পাস থেকে মার্কোস আলন্সোর গোলে এগিয়ে গিয়েছিল বার্সেলোনা। ম্যাচের তৃতীয় কোয়ার্টারের প্রায় শেষ পর্যন্ত এই গোলটাই ফারাক হয়ে দাঁড়িয়েছিল দুই দলের মধ্যে। কিন্তু ৭৩ মিনিটে পেনাল্টি থেকে এসপানিয়লকে সমতায় ফেরান জোসেলু। বার্সা গোল হজম করার পর এই ম্যাচ হঠাৎ করেই উত্তপ্ত হয়ে ওঠে। দুই দলের খেলোয়াড়দের শরীরী ভাষা বদলে যায়।

আপাত নিরিহ ম্যাচে জোড়া লাল কার্ড দেখান রেফারি। ৭৮ মিনিটে রেফারির সঙ্গে বচসা করার কারণে জর্ডি আলবাকে দ্বিতীয় হলুদ কার্ড দেখিয়ে লাল কার্ড দেখান রেফারি। এর দুই মিনিটের মাথায় দ্বিতয় লাল কার্ড দেখেন এসপানিয়লের ডিফেন্সিভ মিডফিল্ডার ভিনিসিয়াস সুজা। ফাউলের কারণে লাল কার্ড দেখেন তিনি। তবে, ম্যাচ ড্র হওয়ার জন্য সম্পূর্ণ ভাবে দোষী বার্সেলোনার ফরোয়ার্ড লাইন। রবার্ট লেওয়ানডস্কি, আনসু ফাতি'রা একাধিক সহজ সুযোগ এই ম্যাচে নষ্ট করেছেন। যদিও পুরো তিন পয়েন্ট নষ্ট করলেও লিগের শীর্ষ স্থানে উঠে এসেছে বার্সেলোনা গোল পার্থক্য ভাল থাকার কারণে। রিয়াল মাদ্রিদ নেমে গিয়েছে দ্বিতীয় স্থানে।

অন্য দিকে, প্রিমিয়ার লিগের ম্যাচে বছরের শেষ দিন মুখোমুখি হয়েছিল উলভস এবং ম্যানচেস্টার ইউনাইটেড। ম্যান ইউ'কে ঘরের মাঠে প্রায় আটকেই দিয়েছিল উলভ। মার্কাস র্যাশফোর্ডের একমাত্র গোলে এই ম্যাচে জয় পায় এরিক টেন হাগের দল।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+