নিউক্যাসেলকে গোলের মালা পরালো ম্যান সিটি, থামল রিয়ালের বিজয় রথ আতলেটিকোর বিরুদ্ধে হার লা লিগা চ্যাম্পিয়নের
নিউক্যাসেলকে গোলের মালা পরালো ম্যান সিটি, থামল রিয়ালের বিজয় রথ অ্যাতলেটিকোর বিরুদ্ধে হার লা লিগা চ্যাম্পিয়নের
নিউক্যাসেল ইউনাইটেডকে পরাজিত করে প্রিমিয়ার লিগ জয়ের লড়াইয়ে লিভারপুলের থেকে অনেকটাই এগিয়ে গেল ম্যাসচেস্টার সিটি। ঘরের মাঠে পেপ গুয়ার্দিওয়ালার দল ৫-০ গোলে পরাজিত করল নিউক্যাসেলকে।

রবিরারের এই ম্যাচে ১৯ মিনিটের মাথায় ক্যানসেলোর পাস থেকে রহিম স্টার্লিং-এর গোলে এগিয়ে যায় ম্যানচেস্টার ইউাইটেড। ৩৮ মিনিটে ম্যানচেস্টার সিটি'র হয়ে ম্যাচে লিড দ্বিগুন করেন আইমেরিক লাপোর্তে। প্রধমার্ধে ২-০ গোলে এগিয়ে থাকা ম্যান সিটির দ্বিতীয়ার্ধে আরও তীব্র করে আক্রমণের ঝাঁঝ যা প্রতিরোধ করার জবাব ছিল না লিগ টেবলের ১৩ নম্বরে থাকা নিউক্যাসেলের।
দ্বিতীয়ার্ধে প্রথম গোলটি করেন রড্রি। ৬১ মিনিটে কেভিন ডি ব্রুইনের পাস থেকে নীল জার্সিধারীদের হয়ে ম্যাচের তৃতীয় গোলটি করেন তিনি। ম্যাচে পরবর্তী দু'টি গোল আসে দ্বিতীয়ার্ধের শেষ মিনিট এবং সংযুক্তি সময়ের মধ্যে। ৯০ মিনিটে পরিবর্তন ফুটবলার হিসেবে নামা ফিল ফোডেন জিনচেঙ্কোর পাস থেকে খেলার ফল ৪-০ করেন। তিন মিনিটের মধ্যে গ্রেলিসের পাস থেকে পঞ্চম গোলটি করে নিউক্যাসেলকে গোলের মালা পড়ানো সম্পূর্ণ করেন রহিম স্টার্লিং।

চ্যাম্পিয়ন্স লিগের সেমিফাইনালের দ্বিতীয় লেগে অবিশ্বাস্য হারে স্তব্ধ হয়ে যাওয়া পেপ গুয়ার্দিওলার দল এ দিন মাঠে নেমেছিল সেই ধাক্কা কাটিয়ে। এই ম্যাচে জয়ের ফলে ৩৫ ম্যাচে ৮৬ পয়েন্ট হল ম্যাসটেস্টার সিটির। খেতাবি লড়াইয়ে পেপের দলকে তাড়া করা লিভারপুলেরল পয়েন্ট সমসংখ্যক ম্যাচে ৮৩।
অন্য দিকে, লা লিগার ম্যাচে অ্যাতলেটিকো মাদ্রিদের ঘরের মাঠে ০-১ গোলে পরাজিত হল হল রিয়াল মাদ্রিদ। যদিও টুর্নামেন্ট শেষ হওয়ার আগেই খেতাব জিতে নিয়েছে রিয়াল। তবে চ্যাম্পিয়ন্স লিগের ফাইনালের আগে এই ম্যাচগুলিতে দলকে ঝালিয়ে নিতে চেয়েছিলেন কার্লো আনসেলোত্তি। রিয়ালের বিরুদ্ধে আতলেটিকোর হয়ে ম্যাচের একমাত্র গোলটি করেন ইয়ানিক কারাসকাও ম্যাচের ৪০ মিনিটে পেনাল্টি থেকে। রিয়ালকে হারানোর ফলে ৩৫ ম্যাচে ৬৪ পয়েন্ট নিয়ে চতুর্থ স্থানে থাকলো গত বারের চ্যাম্পিয়নরা।












Click it and Unblock the Notifications