পাকিস্তান মুর্দাবাদ স্লোগানের মধ্যেই কানপুরে গুটখাখোর যুবকের ভিডিও ভাইরাল, মিমের বন্যা!

কানপুরে ভারত-নিউজিল্যান্ড প্রথম টেস্টের বয়স তখন ৭০ ওভার। এরই মধ্যে ক্যামেরা ঘুরল গ্রিন পার্কের দর্শকাসনের দিকে। দেখা গেল এক যুবক ফোনে কথা বলছেন। স্টেডিয়ামের জায়ান্ট স্ক্রিনে নিজেদের ছবি দেখে হাত নাড়তেও শুরু করলেন তিনি ও তাঁর পাশে বসা এক যুবতী। তখন কে জানত প্রথম দিনের শেষে এই ভিডিওটিই সোশ্যাল মিডিয়ায় ঝড় তুলবে?

কানপুরে গুটখাখোর যুবকের ভিডিও ভাইরাল, মিমের বন্যা!

(ছবি- টুইটার)

কানপুর টেস্টে ১০০ শতাংশ দর্শকাসন ভর্তির অনুমতি মিললেও সিংহভাগ দর্শকাসনই খালি ছিল। ভারত ব্যাটিং করা সত্ত্বেও। এরই মধ্যে যে যুবকের দিকে ক্যামেরা তাক করল তিনি ফোনে কারও সঙ্গে কথা বলছিলেন মোবাইলে। এ পর্যন্ত ঠিকই ছিল। কিন্তু ওই যুবক তখন গুটখা চিবোচ্ছিলেন। আর সেটাই কাল হলো!

গুটখা-সহ তামাকজাত দ্রব্য, পান মশলা ইত্যাদি নেশার দ্রব্যের জন্য উত্তরপ্রদেশে কানপুরেরই সবচেয়ে কুখ্যাতি রয়েছে। এ সংক্রান্ত নানা মিম, মজার গল্পও দেখা যায় সোশ্যাল মিডিয়ায়। এদিন টেস্ট চলাকালীন ঘটনা তাতে অন্য মাত্রা যোগ করল। ৭০ ওভার শেষ হয়েছে, ৭১ ওভারের খেলা শুরু হবে। ভারত তখন চার উইকেটে ২১২ রান তুলেছে। শ্রেয়স আইয়ার ৫৪ ও রবীন্দ্র জাদেজা ২৬ রানে ব্যাট করছেন। তখনই ক্যামেরাবন্দি গ্যালারিতে বসা গুটখাখোর যুবক, গুটখা চিবানোর দৃশ্য দেখা গেল। নিয়ে ইতিমধ্যেই সোশ্যাল মিডিয়ায় ভাইরাল। প্রাক্তন ভারতীয় ওপেনার ওয়াসিম জাফরও এই নিয়ে টুইট করেছেন মজার ইমোজি দিয়ে। এরপরই মিমের বন্যা।

কেউ লিখেছেন, এই দৃশ্য দেখার পর আর বলে দিতে হবে না ভারত-নিউজিল্যান্ড টেস্ট ম্যাচ কোথায় হচ্ছে। জাফর যে ছবি শেয়ার করেছেন তাতে মজা করে বলা হয়েছে, ফোনের ওপারে থাকা ব্যক্তি এই যুবককে সুপারি মুখ থেকে বের করে কথা বলার আর্জি জানাচ্ছেন। কেউ আবার লিখেছেন, কানপুরে কালো মাটির পিচ বানানো হয় বলে শুনেছি। কিন্তু গুটখা দিয়ে তাকে মুম্বইয়ের মতো লাল করা যাবে। একজন লিখেছেন, কোনও দামি কিছু লাগে না, কোনও মেকআপ, লিপস্টিক লাগে না। গুটখা পেলেই সকলে সন্তুষ্ট। কানপুরকে গুটখা ক্যাপিটালও বলেছেন অনেকে।

এখানেই শেষ নয়। কানপুরের গ্রিন পার্কের গ্যালারিতে উঠল পাকিস্তান মুর্দাবাদ ধ্বনি। জিতেগা ভাই জিতেগা, ইন্ডিয়া জিতেগার মতো চেনা স্লোগানের পরই কয়েকজন দর্শক চেঁচিয়ে উঠলেন পাকিস্তান মুর্দাবাদ বলে। বিজেপি-শাসিত উত্তরপ্রদেশের কানপুরের গ্যালারিতে মাঝেমধ্যেই শোনা গিয়েছে ভারতমাতা কি জয় স্লোগানও। মধ্যাহ্নভোজের বিরতিতে শুভমান গিল ও চেতেশ্বর পূজারা যখন ড্রেসিংরুমে যাচ্ছিলেন তখন বেশ কয়েকবার এই স্লোগান শোনা গিয়েছে।

হাফ সেঞ্চুরি পূর্ণ করার রবীন্দ্র জাদেজা নিজের ব্যাটকে তরোয়াল ঘোরানোর মতো ঘোরালেন এদিনও। রাজপুত-ঘরানার সেই সেলিব্রেশনের ভিডিওটিও ভাইরাল হয়েছে ইতিমধ্যেই।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+