মাঠের মধ্যেই বিয়ের প্রস্তাব, ভারত-নেদারল্যান্ডস ম্যাচে সিডনির গ্যালারিকে প্রেমের রঙে রাঙালেন প্রেমিক যুগল

ভিডিও: মাঠের মধ্যেই বিয়ের প্রস্তাব, ভারত-নেদারল্যান্ডস ম্যাচে সিডনির গ্যালারিকে প্রেমের রঙে রাঙালেন প্রেমিক যুগল

এই যুবা ছেলে-মেয়ে, দুই জনেই ভারতের সমর্থক। বিশ্বকাপে ভারত বনাম নেদারল্যান্ড ম্যাচের সাক্ষী থাকতে হাজির হয়েছিলেন সিডনি'তে। সিডনি ক্রিকেট গ্রাউন্ডে খেলা চলার মধ্যেই জীবনের আরও একটি খেলার হিসেব মিলিয়ে নেওয়ার পরিকল্পনা নিয়ে ছেলেটি যে মাঠে এসেছে তা টের পাওয়াও যায়নি।

ভিডিও: মাঠের মধ্যেই বিয়ের প্রস্তাব, ভারত-নেদারল্যান্ডস ম্যাচে সিডনির গ্যালারিকে প্রেমের রঙে রাঙালেন প্রেমিক যুগল

ম্যাচের মধ্যে প্রেম নিবেদন বা বিয়ের প্রস্তাব দেওয়ার নমুনা প্রচুর রয়েছে, এ বার সেই তালিকায় যুক্ত হল আরও একটি। স্ট্যান্ডের মধ্যে দাঁড়ায়ে খেলা দেখার মধ্যেই ছেলেটি এগিয়ে যায় পাশে বসা বান্ধবীর দিকে। এবং পকেট থেকে আংটি বার করে এক হাঁটু মুড়ে বসে তা পরিয়ে দেয় মেয়েটির ডান হাতের রিং ফিঙ্গারে। নেদারল্যান্ডসের ইনিংসের সপ্তম ওভারে হৃদয়স্পর্শী মন ছুঁয়ে যাওয়ার মতো এই ঘটনাটি ঘটে। ওই সময়ে নেদারল্যান্ডসকে নিয়ন্ত্রণ করছিল ভারত। ভারতের রান ছিল ২৮/২।

মেয়েটি প্রিয়তমের হাত থেকে আংটি পরার পর এবং প্রিয়তমাকে আংটি পরানোর পর উভয়ের চোখে মুখে আনন্দের যে ছাপ ধরা পড়েছিল তা অকৃত্তিম, একে অপরের প্রতি নিখাদ ভালবাসার। এই ভিডিওটি আপলোড হওয়া পর থেকে এখনও পর্যন্ত ১ লক্ষ্য ৬১ হাজারের বেশি মানুষ তা দেখেছে।

ভারতীয় জুটির প্রেমের হ্যাপি এন্ডিং-এর মতোই, তাঁদের প্রিয় দলও ম্যাচের হ্যাপিং এন্ডিং উপহার দিয়েছে সারা বিশ্বের বিভিন্ন প্রান্তে ছড়িয়ে থাকা কোটি কোটি সমর্থককে। নেদারল্যান্ডসের বিরুদ্ধে প্রথমে ব্যাটিং করে ১৭৯/২ রান তোলে ভারত। অর্ধ-শতরান করেন রোহিত শর্মা, বিরাট কোহলি এবং সূর্যকুমার যাদব। নেদারল্যান্ডসের হয়ে একটি করে উইকেট পান ফ্রেড ক্লাসেন এবং পল ভান মিকিরন।

জবাবে ব্যাটিং করতে নেমে নেদারল্যান্ডস তোলে ১২৩/৯। ভারতের হয়ে এই ম্যাচে দুইটি করে উইকেট নেন ভুবনেশ্বর কুমার, অর্শদীপ সিং, অক্ষর প্যাটেল এবং রবিচন্দ্রন অশ্বিন, একটি উইকেট পান মহম্মদ শামি।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+