অমিত শাহকে অভিনন্দন মমতার! জয় শাহ-র আইসিসি চেয়ারম্যান হওয়া নিশ্চিত হতেই ইঙ্গিতপূর্ণ পোস্ট

Jay Shah: জয় শাহ-র আইসিসি চেয়ারম্যান হওয়া নিশ্চিত হয়ে গিয়েছে ২৭ অগাস্ট। আজ ২৯ অগাস্ট সেই বিষয়ে আচমকাই টুইট করলেন মমতা বন্দ্যোপাধ্যায়।

আজ এক্স হ্যান্ডলে মমতার পোস্টটি নিয়ে বেশ কিছু দিক সামনে উঠে আসছে। অমিত শাহকে অভিনন্দন জানালেও তাঁর পুত্রকে অভিনন্দন জানাননি বাংলার মুখ্যমন্ত্রী।

Jay Shah

বিনা প্রতিদ্বন্দ্বিতাতেই বিসিসিআইয়ের সচিব জয়ের আইসিসি চেয়ারম্যান হওয়া পাকা হয়ে গিয়েছে। বর্তমান চেয়ারম্যান গ্রেগ বার্কলের মেয়াদ ফুরাচ্ছে আগামী নভেম্বরে। ডিসেম্বরের ১ তারিখ থেকে জয় দায়িত্ব নিচ্ছেন। প্রশ্ন হলো, এতটা দেরিতে কেন এলো মমতা বন্দ্যোপাধ্যায়ের বার্তা?

মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায়-সহ তৃণমূলের নানা মাপের নেতারা জয় শাহকে আক্রমণ করেন। এটাই বক্তব্য যে, স্রেফ বাবার রাজনৈতিক প্রভাব কাজে লাগিয়েই জয় বোর্ডের মসনদে বসেছেন। অভিষেক তো জয়ের ভারত-প্রেম নিয়ে সংশয় প্রকাশ করে বিভিন্ন সময় আক্রমণ করেছেন।

সেখানেই খটকা। তাহলে হঠাৎ কী হলো, যে জাতীয় ক্রীড়া দিবসের বিকেলেই অমিত আর জয়ের কথা মনে পড়ল আরজি কর কাণ্ডে প্রবল চাপে থাকা মমতার। গতকালই তৃণমূল সুপ্রিমোর মন্তব্য বিতর্কের ঝড় তুলেছে গোটা দেশে। বাংলায় আগুন জ্বললে, বিভিন্ন রাজ্য থেমে থাকবে না বলে হুঁশিয়ারি দেন মমতা।

এরপরই সংশ্লিষ্ট বিজেপি-শাসিত রাজ্যের মুখ্যমন্ত্রী ও রাজ্য সভাপতিরা মিলে নিশানা করেন মমতাকে। দেশবিরোধী, বিভাজনকামী, হিংসাকে উস্কানি দেওয়ার মতো মন্তব্যের জন্য বাংলার মুখ্যমন্ত্রীর ক্ষমা চাওয়ার দাবি উঠেছে। অমিত শাহকে যথোপযুক্ত পদক্ষেপের আর্জি জানিয়েছেন বিজেপি রাজ্য সভাপতি তথা কেন্দ্রীয় প্রতিমন্ত্রী ড. সুকান্ত মজুমদার।

এই আবহে মমতার পোস্টের প্রথমেই লেখা, অভিনন্দন, হোম মিনিস্টার! এরপর মমতা লিখেছেন, আপনার পুত্র রাজনীতিবিদ হননি। কিন্তু আইসিসি চেয়ারম্য়ান হয়েছেন। যে পদটি অনেক রাজনীতিবিদের থেকেও অনেক বেশি গুরুত্বপূর্ণ। আপনার পুত্র বাস্তবেই খুব খুব ক্ষমতাশালী হয়ে উঠেছেন। আপনার পুত্র উন্নততর কীর্তি গড়ায় আপনাকে অভিনন্দন, কুর্নিশ!

মমতার এই টুইট আলোড়ন ফেলেছে রাজনীতি ও ক্রীড়া মহলে। তবে খটকা কমছে না। কারণ, টুইটে যাঁকে কিছু বলা হয় বেশিরভাগ ক্ষেত্রেই তাঁকে ট্যাগ করা হয়। আবার কারও কথা বলা হলে তাঁকেও ট্যাগ করা হয়। এ ক্ষেত্রে অমিত শাহ বা জয় শাহকে ট্যাগ করা হয়নি।

এই টুইট নিয়ে দ্বিধাবিভক্ত অনেকেই। কারও মতে, অমিত শাহকে প্রকারান্তরে খোঁচাই দিয়েছেন মমতা। প্রভাব খাটিয়ে জয়কে আইসিসি অবধি পৌঁছে দেওয়ার জন্য। আবার অনেকের মতে, যেভাবে আরজি কর কাণ্ডে চাপে রয়েছেন বাংলার মুখ্যমন্ত্রী তাতে এই টুইট করে তিনি ড্যামেজ কন্ট্রোলের চেষ্টা করলেন মাত্র। খুশি করতে চাইলেন শাহকে। তবে সামগ্রিকভাবে তাঁর হতাশা ও দিশাহীনতাই প্রকট হচ্ছে।

এদিকে, গতকালই জয় শাহকে পরবর্তী আইসিসি চেয়ার হওয়ার জন্য অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়েছেন বিসিসিআইয়ের প্রাক্তন সভাপতি সৌরভ গঙ্গোপাধ্যায়।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+