নাইটদের ইডেন জয়ের পর বিশেষ অভিনন্দনে কী জানালেন মুখ্যমন্ত্রী মমতা

নাইটদের জয়ে খুশি রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ও। তিনি নাইটরা জেতার পরই টুইট করে দলের খেলোয়াড় ও মালিক শাহরুখ খানকে অভিনন্দন জানিয়েছেন।

ঘরের মাঠে দ্বিতীয় জয় তুলে নিয়ে নাইট রাইডার্স ৪টি ম্যাচ খেলে ২টিতে পুরো পয়েন্ট পেয়েছে। আপাতত দ্বিতীয় স্থানে রয়েছে সানরাইজার্স হায়দরাবাদের পর। চেন্নাইয়ের মাঠে দুশো রান করেও জয় পায়নি দীনেশ কার্তিকের দল। তবে ঘরের মাঠে দুশো করার পরে আর বোলিংয়ে সেই ভুল করেনি দল।

নাইটদের ইডেন জয়ের পর বিশেষ অভিনন্দনে কী জানালেন মুখ্যমন্ত্রী মমতা

দিল্লি ব্যাটিং লাইন আপকে মাত্র ১২৯ রানে মুড়িয়ে দিয়ে ৭১ রানের বিশাল ব্যবধানে জিতেছে দল। প্রথমে ব্যাট করে ৯ উইকেটে ২০০ রান করে কলকাতা। দিল্লি ১২৯ রানে অলআউট হয়ে যায়। এমন অসাধারণ জয়ের পর টিম ম্যানেজমেন্ট থেকে শুরু করে খেলোয়াড়রা সকলেই খুব খুশি।

নাইটদের জয়ে খুশি রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ও। তিনি নাইটরা জেতার পরই টুইট করে দলের খেলোয়াড় ও মালিক শাহরুখ খানকে অভিনন্দন জানিয়েছেন। মমতা লিখেছেন, 'শাবাস কেকেআর, শাবাস শাহরুখ খান। অভিনন্দন।'

<blockquote class="twitter-tweet blockquote" data-lang="en"><p lang="en" dir="ltr">Well done <a href="https://twitter.com/KKRiders?ref_src=twsrc%5Etfw">@KKRiders</a> Well done <a href="https://twitter.com/iamsrk?ref_src=twsrc%5Etfw">@iamsrk</a> Shah Rukh congratulations</p>— Mamata Banerjee (@MamataOfficial) <a href="https://twitter.com/MamataOfficial/status/985938709294886912?ref_src=twsrc%5Etfw">April 16, 2018</a></blockquote> <script async src="https://platform.twitter.com/widgets.js" charset="utf-8"></script>

কলকাতার হয়ে নীতীশ রানা ৫৯ রান ও আন্দ্রে রাসেল ৪১ রানের অনবদ্য ইনিংস খেলেন। বল হাতে সুনীল নারিন ও কুলদীপ যাদব ৩টি করে উইকেট নিয়ে কলকাতার জয় নিশ্চিত করে। নববর্ষের শুরুতেই নাইটরা জয় পাওয়ায় মুখ্যমন্ত্রী মমতাও প্রাণভরে শুভেচ্ছা জানিয়েছেন।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+