T20 World Cup: টিম ইন্ডিয়ার বিশ্বকাপ জয়ের সেলিব্রেশন হবে বিদেশেও! রোহিত-বিরাটদের রাজকীয় আমন্ত্রণ মলদ্বীপের
সম্প্রতি টি২০ বিশ্ব চ্যাম্পিয়ন হয়েছে ভারতীয় ক্রিকেট দল। বার্বাডোজে প্রাকৃতিক দুর্যোগের কারণে নির্ধারিত সময়ের কয়েকদিন পর দেশে ফেরে ভারতীয় দল। দেশে ফেরার পর দিল্লি এবং মুম্বইতে বিশ্বকাপ জয়ের মেগা সেলিব্রেশন করেছে ভারতীয় দল। এবার বিদেশ থেকে ভারতীয় দলের কাছে তাদের বিশ্ব জয় উদযাপনের আমন্ত্রণ এল।
মলদ্বীপ দেশের পর্যটন সংস্থা এবং এর বিপণন ও জনসংযোগ কর্পোরেশন দ্বারা আমন্ত্রণ জানানো হয়েছে টি২০ বিশ্বকাপজয়ী ভারতীয় দলকে। রোহিত শর্মার নেতৃত্বাধীন ভারতীয় দল ২৯ জুন ফাইনালে দক্ষিণ আফ্রিকাকে সাত রানে হারিয়ে বার্বাডোসে ট্রফি জিতেছে৷ "মালদ্বীপ মার্কেটিং অ্যান্ড পাবলিক রিলেশন্স কর্পোরেশন (এমএমপিআরসি/ ভিজিট মলদ্বীপ) মলদ্বীপ অ্যাসোসিয়েশন অফ ট্যুরিজম ইন্ডাস্ট্রির যৌথভাবে ভারতীয় জাতীয় ক্রিকেট দলকে একটি বিশেষ এবং উন্মুক্ত আমন্ত্রণ জানিয়েছে।

শিউরি এবং নাজির যৌথ বিবৃতিতে বলেছেন, "আমরা বিশ্বকাপজয়ী ভারতীয় দলকে আতিথেয়তা দিতে পারব সম্মানিত হব এবং নিশ্চিত করছি যে আপনার অবস্থান স্মরণীয় মুহূর্ত, অভিজ্ঞতায় পূর্ণ হবে।" বিদেশ থেকেও ভারতীয় দল যেভাবে বিশ্বকাপ জয়ের উদযাপনের আমন্ত্রণ পেল তা এক কথায় অভিনব।
লাক্ষাদ্বীপ অধ্যায়ের পর ভারতের সঙ্গে সম্পর্ককে আরও শক্তিশালী করতে চাইছে মলদ্বীপ সরকার। নতুন বছরের শুরুতে ভারতের ক্ষুদ্রতম কেন্দ্রশাসিত অঞ্চল লাক্ষাদ্বীপে গিয়েছিলেন মোদী। সেই সফরের বেশ কিছু ছবি এবং ভিডিও সমাজমাধ্যমে ভাইরাল হয়। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর লাক্ষাদ্বীপ সফর ও সেখানের পর্যটনকে প্রচারের পরেই মলদ্বীপের তিন মন্ত্রী কুৎসিত মন্তব্য করে বসেন।
লাক্ষাদ্বীপ নিয়ে মালদ্বীপে মন্ত্রী বিতর্কিত টুইট করেছিলেন। ভারতের প্রধানমন্ত্রীকে নিয়েও বিতর্কিত মন্তব্য করেছিলেন। যা নিয়ে দুই দেশের সম্পর্ক তিক্ত হয়। মলদ্বীপ পর্যটনেও বড় প্রভাব পড়ে। এরই মধ্যে দেশের মর্যাদা নিয়ে জ্বলে উঠেন বলিউডের সেলেবরা।
মলদ্বীপের মন্ত্রী প্রধানমন্ত্রী মোদীকে আক্রমণ করা ছাড়াও বলেন, সৈকত পর্যটনে মলদ্বীপের সঙ্গে প্রতিদ্বন্দ্বিতার ক্ষেত্রে চ্যালেঞ্জের সম্মুখীন হয়েছে ভারত। যা নিয়ে দু'দেশের মধ্যে কূটনৈতিক দ্বন্দ্ব তৈরি হয়। এরই প্রতিক্রিয়া ভারতীয় সেলেবরা লাক্ষাদ্বীপকে এগিয়ে নিয়ে যেতে এব ভারতের বর্ণময় দ্বীপগুলির বৈচিত্র তুলে ধরতে এবং সেই জায়গাগুলির সৌন্দর্য প্রদর্শন করতে এগিয়ে আসেন।
উল্লেখ করা প্রয়োজন পর্যটন নির্ভর মলদ্বীপে সব থেকে বেশি পর্যটক যান ভারত থেকে। কিন্তু ভারতের প্রধানমন্ত্রীকে নিয়ে মন্তব্যের পরে বহু সংখ্যক ভারতীয় তাদের মলদ্বীপ যাত্রা বাতিল করেন। আট হাজারের বেশি হোটেল বুকিং এবং আড়াই হাজারের ওপরে ফ্লাইট টিকিট বাতিল হয়।












Click it and Unblock the Notifications