বিরাট কোহলির প্রশংসায় কী বললেন দক্ষিণ আফ্রিকার পেস লেজেন্ড
বিরাট কোহলির প্রশংসায় কী বললেন দক্ষিণ আফ্রিকার পেস লেজেন্ড
নতুন বছরে টিম ইন্ডিয়ার অধিনায়ক বিরাট কোহলির প্রশংসায় সরব দক্ষিণ আফ্রিকার প্রাক্তন পেসার মাখায়া এনতিনি। ক্রিকেটার হিসেবে বিরাট কোহলির উত্থান নিয়ে গর্ব করার পাশাপাশি গুরুত্বপূর্ণ কথাও বলেছেন এনতিনি।

অনূর্ধ্ব ১৯ বিশ্বকাপ
১৭ জানুয়ারি থেকে দক্ষিণ আফ্রিকায় শুরু হয়েছে অনূর্ধ্ব ১৯ বিশ্বকাপ। শেষ হবে ৯ ফেব্রুয়ারি। এই টুর্নামেন্ট শুরু হওয়ার আগে তার সঙ্গে জুড়ে থাকা কিছু গর্বে কথা জানিয়েছেন দক্ষিণ আফ্রিকার প্রাক্তন পেসার মাখায়া এনতিনি।

অনূর্ধ্ব ১৯-এ বিরাট
২০০৮ সালে মালেশিয়ায় অনুষ্ঠিত হওয়া অনূর্ধ্ব ১৯ বিশ্বকাপে ভারতীয় ক্রিকেট দলের নেতৃত্ব দিয়েছিলেন বিরাট কোহলি। সেবার ফাইনালে দক্ষিণ আফ্রিকাকে হারিয়ে টুর্নামেন্ট জিতেছিল ভারত। সেই টুর্নামেন্টে চমকপ্রদ পারফরম্যান্সের সৌজন্যে টিম ইন্ডিয়ার সিনিয়র দলে ডাক পান বিরাট। ২০১০ সাল থেকে তাঁর উত্থান শুরু হয়।

বিরাটের উত্থানে অনূর্ধ্ব ১৯ বিশ্বকাপ
টিম ইন্ডিয়ার অধিনায়ক বিরাট কোহলির উত্থানে দারুণ খুশি দক্ষিণ আফ্রিকার প্রাক্তন ফাস্ট বোলার মাখায়া এনতিনি। তাঁর দাবি, বিরাটের উত্থানের পিছনে বড় ভূমিকা নিয়েছে অনূর্ধ্ব ১৯ বিশ্বকাপ। শুধু বিরাট নন, ভারত সহ অন্যান্য দেশে পরবর্তীকালে চুটিয়ে ক্রিকেট খেলা বহু খেলোয়াড়ের উত্থান ওই টুর্নামেন্ট থেকে হয়েছে বলে দাবি করেছেন এনতিনি।

রাবাডা-ডি কক
টিম ইন্ডিয়ার অধিনায়ক বিরাট কোহলি ছাড়া দক্ষিণ আফ্রিকা তথা এই প্রজন্মের অন্যতম সেরা ফাস্ট বোলার কাগিসো রাবাডা ও প্রোটিয়া উইকেটরক্ষক কুইন্টন ডি ককের উত্থান অনূর্ধ্ব ১৯ বিশ্বকাপ থেকে হয়েছে বলে জানিয়েছেন মাখায়া এনতিনি। তাঁর ছেলে থান্ডো ২০১৮ সালের অনূর্ধ্ব ১৯ বিশ্বকাপে খেলে বেশ সুনাম অর্জন করেন।
-
মমতার হেলিকপ্টারের সামনে উড়ল রহস্যময় ড্রোন, মালদহে উত্তেজনা -
শুভেন্দু অধিকারীর মনোনয়ন ঘিরে অশান্তির ঘটনায় ৩৮ জনকে তলব পুলিশের -
ভোটারদের সুবিধার্থে রাজ্যজুড়ে ৪,৬৬০টি নতুন বুথ তৈরির সিদ্ধান্ত নির্বাচন কমিশনের -
ভবানীপুরে অশান্তির জেরে চার পুলিশ আধিকারিককে সাসপেন্ড নির্বাচন কমিশনের -
'বাংলাকে বৃদ্ধাশ্রম বানাতে দেব না', বাংলার ক্রীড়া পরিকাঠামো নিয়ে প্রশ্ন তুলে উন্নয়নের ডাক লিয়েন্ডার পেজের -
খড়্গপুর সদরের প্রার্থী হিসেবে মনোনয়ন জমা দিলীপ ঘোষের, সঙ্গী শুভেন্দু অধিকারী -
ইরান যুদ্ধের মাঝেই মাথায় হাত শাহবাজ শরিফের, এপ্রিলেই আমিরশাহীকে ৩৫০ কোটি ডলার ঋণ শোধ দিচ্ছে পাকিস্তান -
জ্বালানি সংকট! বাংলাদেশে অফিস ও দোকানের সময় কমানোর পাশাপাশি বিয়ের আলোকসজ্জাতেও বিধিনিষেধ -
বামফ্রন্টের ইস্তেহার প্রকাশ! বিনামূল্যে বিদ্যুৎ, প্রতি পরিবারে স্থায়ী চাকরি সহ একাধিক প্রতিশ্রুতির ঘোষণা বিমান বসুর -
অসম বিধানসভা নির্বাচন ২০২৬: এনডিএ-র বিরাট জয়ের ইঙ্গিত নতুন জনমত সমীক্ষায় -
পক্ষপাতিত্বের অভিযোগ! পানিহাটির সেক্টর অফিসার অতনু চক্রবর্তীকে সাসপেন্ড করল নির্বাচন কমিশন -
ডেথ ওভারে অনবদ্য বোলিং করে গুজরাতের বিরুদ্ধে জয় পেল রাজস্থান, টেবল শীর্ষে পরাগ বাহিনী











Click it and Unblock the Notifications