বিদায় পর্ব অব্যাহত বাংলাদেশ ক্রিকেটে, চ্যাম্পিয়ন্স ট্রফিতে হতাশাজনক ফলের পরই অবসর তারকা ক্রিকেটারের
বাংলাদেশ ক্রিকেটে বিদায় পর্ব চলছে। কয়েক দিন আগেই চ্যাম্পিয়ন্স ট্রফির গ্রুপ পর্ব থেকে বিদায় নেয় বাংলাদেশ দল। কয়েকদিন আগেই ওয়ানডে ক্রিকেট থেকে অবসরের ঘোষণা করেন মুশফিকুর রহিম। এবার আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর ঘোষণা করলেন মাহমুদুল্লাহ।
বুধবার রাতের দিকে মাহমুদুল্লাহ অবসররে ঘোষণা করেন। সোশ্যাল মিডিয়ায় মাহমুদুল্লাহ লিখেছেন, সব বিষয় খুব সুচারুভাবে সমাপ্ত হয় না। তবুও এক সময়ে শেষ বলে এগিয়ে যেতে হয় সামনের দিকে। শান্তি.. আমার সহকর্মী, কোচ এবং বিশেষ করে আমার ভক্তদের ধন্যবাদ জানাতে চাই, যারা সবসময় আমাকে সমর্থন করেছেন। বিশেষ ধন্যবাদ দিতে চাই, আমার মা-বাবাকে এবং পরিবারের সদস্যদের।

২০০৭-এ কলম্বোয় শ্রীলঙ্কার বিরুদ্ধে ম্যাচে একদিনের আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেক হয়েছিল মাহমুদুল্লাহের। চ্যাম্পিয়ন্স ট্রফিতে রাওয়ালপিণ্ডিতে নিউজিল্যান্ডের বিরুদ্ধে একদিনের ম্যাচই তাঁর কেরিয়ারের শেষ ম্যাচ। অনেক আগেই টেস্ট ও টি২০ ফরম্যাটকে বিদায় জানিয়েছিলেন। এবার ওয়ানডে ফরম্যাটকেও বিদায় জানালেন বর্ষীয়ান এই ক্রিকেটার।
আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর ঘোষণার পর মাহমুদুল্লাহকে আগামীর জন্য শুভেচ্ছা জানিয়েছেন অনেকেই। দীর্ঘদিনের সতীর্থ তামিম ইকবাল লিখেছেন, 'বর্ণাঢ্য আন্তর্জাতিক কেরিয়ার সম্পূর্ণ করার জন্য অভিনন্দন। আরও অনেকে তাঁকে শুভেচ্ছা জানিয়েছেন।
২০২৫ সালের চুক্তিবদ্ধ ক্রিকেটারদের তালিকা সম্প্রতি প্রকাশ করে বাংলাদেশ ক্রিকেট বোর্ড। সেই তালিকায় নাম ছিল না মাহমুদুল্লাহের। বাংলাদেশের ক্রিকেট কর্তা নাজমুল আবেদিন ফাহিম জানান, 'আগেই বার্ষিক চুক্তিতে তাঁকে না রাখার কথা জানান মাহমুদুল্লাহ। এ থেকে বোঝা যায় সে এসব (অবসর) নিয়ে চিন্তাভাবনা করছে। আমরা পরে তাঁকে বিদায় সংবর্ধনা দেব। বাংলাদেশ ক্রিকট দলে দীর্ঘদিন ধরে খেলছিলেন, মাহমুদুল্লাহের অবসরে একটা যুগের অবসান হল।












Click it and Unblock the Notifications