ধোনি, সাক্ষীর রাজকন্যে কোন স্কুলে পড়ে? ফি বাবদ বছরে কত টাকা গুণতে হয় জিভার পাপাকে
নামেই যেন সম্মান, যশ, খ্যাতি সব তাঁর! মহেন্দ্র সিং ধোনি, ব্যস এই নাম শুনলেই টিভির স্কিনে চোখ পড়ে যায় সকলের। কাজের চাপ থাকলেও চেয়ার ছেড়ে উঠেতেই পারেন না হাজারও ক্রিকেট প্রেমী! তিনি প্রায় সময়ে খবরের শিরোনামে থাকেন, তা খুব স্বাভাবিক ব্যাপার। তবে তাঁর কন্যা জিভাও কিন্তু এখন লাইম লাইট কাড়ছে সকলের। স্বাভাবিক ভাবেই মহেন্দ্র সিং ধোনির রাজকন্যে কী খাচ্ছে কিংবা কোন স্কুলে পড়ছে, তা জানতে যেন মুখিয়ে রয়েছেন সকলে!
জিভার কিন্তু সোশ্যাল মিডিয়ায় (ইনস্টাগ্রাম) নিজস্ব পেজ রয়েছে। যেখানে তাঁর ফলোয়ারসের সংখ্যা ৩০ লক্ষেরও বেশি। মাত্র নয় বছর বয়সে সোশ্যাল মিডিয়ায় তাঁর ফলোয়ারস দেখে অবাক হয়ে যান অনুগামীরা।

ধোনি ও সাক্ষীর রাজকন্যে জিভা পড়াশুনা করে রাঁচির অন্যতম সেরা ও নামকরা স্কুল টুরিয়ান ওয়ার্ল্ড স্কুলে। এই স্কুলটি ২০০৮ সালে অমিত বাজলা প্রতিষ্ঠিত করেছিলেন। এই বিদ্যালয়ে বিশ্বমানের শিক্ষা ও একাডেমিক সুযোগ ও সুবিধার জন্য খ্যাতি অর্জন করেছে। এখানে নাচ, গান, আঁকা শেখানো, সুইমিং শেখানো, টেনিস থেকে ব্যাডমিটন সব কিছু শেখানো হয়।তাছাড়াও সব রকম খেলার সুযোগ পান সেখানকার পড়ুয়ারা।
এই স্কুলে শিক্ষার ওপর জোর দেওয়ার পাশাপাশি চাষবাস, হর্স রাইডিং ও বিভিন্ন কর্মসূচীও সেখানো হয়। তাছাড়াও শারিরীক ও মানসিক ভাবে সুস্থ থাকারও নানান বিষয় শেখানো হয়। এডুকেশন টুডে ম্যাগাজিন দ্বারা এই নামকরা স্কুলটিকে রাঁচি ও ঝাড়খণ্ডে এক নম্বর স্থান দিয়েছে।
তবে এই স্কুলে সন্তানকে পড়াতে কত টাকা খরচ করতে হয়, তা জানলে অবাক হবেন আপনিও! এই স্কুলে এলকেজি থেকে অষ্টম শ্রেণী পর্যন্ত পড়ুয়াদের ফি বাবদ বছরে ৪ লক্ষ ৭০ হাজার টাকা দিতে হয়। আবার নবম থেকে দ্বাদশ শ্রেণী পর্যন্ত ফি বাবদ প্রায় ৫ লক্ষ ১০ হাজার টাকা পর্যন্ত দিতে হয়। স্কুল যে ফি বাবদ টাকা নিচ্ছে তাতে কিন্তু স্কুলের পোশাক, পাঠ্য পুস্তক ও শিক্ষার সমস্ত জিনিস দেওয়া হয়। এতে অনেকটাই সুবিধা হয় পড়ুয়াদের।












Click it and Unblock the Notifications