ধারাভাষ্যের বুম হাতে তবে দেখা যাবে না এমএস ধোনিকে! বিস্তারিত জেনে নিন

ধারাভাষ্যের বুম হাতে তবে দেখা যাবে না এমএস ধোনিকে! বিস্তারিত জেনে নিন

স্বার্থের সংঘাতে জড়িয়ে পড়তে পারেন। সম্ভবত সেই ভয়েই ইডেনে দিন-রাতের টেস্টে ধারাভাষ্যের প্রস্তাব ফিরিয়ে দিয়েছেন মহেন্দ্র সিং ধোনি। ভারতীয় ক্রিকেটের সর্বকালের সেরা অধিনায়ক এ ব্যাপারে নিজে প্রকাশ্যে কিছু না বললেও তাঁর ঘনিষ্ঠ মহলে এই খবরই রটেছে।

ধারাভাষ্যের বুম হাতে তবে দেখা যাবে না এমএস ধোনিকে! বিস্তারিত জেনে নিন

নাম প্রকাশে অনিচ্ছুক এমএস ধোনির ঘনিষ্ঠের বক্তব্য, আগামী দিনে ক্রিকেট খেলবেন ধোনি। এই অবস্থায় মাহিকে ধারাভাষ্যের ভূমিকায় দেখা গেলে তাঁর বিরুদ্ধে স্বার্থের সংঘাত সংক্রান্ত অভিযোগ উঠতে পারে বলে ভারতের সর্বকালের সেরা ক্রিকেট অধিনায়ক নাকি নিজেই তাতে অরাজি হয়েছেন বলে দাবি করা হয়েছে।

উল্লেখ্য, ২২ নভেম্বর থেকে দেশের প্রথম দিন-রাতের টেস্ট শুরু হতে চলেছে বহু ইতিহাসের সাক্ষী, কলকাতার ইডেন গার্ডেন্সে। বহুল চর্চিত এই টেস্ট ম্যাচে মুখোমুখি হচ্ছে ভারত ও বাংলাদেশ। ঐতিহাসিক এই ম্যাচকে স্মরণীয় করে রাখতে বিবিধ পরিকল্পনা নিচ্ছে বিসিসিআই। তারই অংশ হিসেবে ম্যাচের ব্রডকাস্টার স্টার স্পোর্টসের তরফে ভারতীয় বোর্ডের কাছে আবেদন করা হয়েছে যে কোনও ভাবে যদি মহেন্দ্র সিং ধোনিকে ইডেন টেস্টে ধারাভাষ্যকারের ভূমিকায় নামানো যায়। কিন্তু সেই প্রস্তাবে ধোনি নিজেই রাজি নন বলে শোনা যাচ্ছে।

শুধু মহেন্দ্র সিং ধোনি নন, গোলাপী বলের টেস্ট ম্যাচে দেশের সব ক্রিকেট অধিনায়ককেই কমেন্ট্রি বক্সে দেখা যেতে পারে বলে ব্রডকাস্টিং চ্যানেলের তরফে জানানো হয়েছে। টিম ইন্ডিয়ার বর্তমান নেতা বিরাট কোহলি সহ দেশের সব প্রাক্তন ক্রিকেট অধিনায়ক ভারত-বাংলাদেশ দ্বিতীয় টেস্টের প্রথম দিন এক সঙ্গে ও এক লাইনে দাঁড়িয়ে জাতীয় সঙ্গীত গাইতে পারেন বলেও খবর। ইডেনে টেস্ট চলাকালীন দেশের সব প্রাক্তন অধিনায়কদের, তাঁদের জীবনের উল্লেখযোগ্য ম্যাচের স্মৃতিচারণ করার সুযোগ দেওয়া হবে বলেও জানানো হয়েছে।

২০০১ সালে ইডেন গার্ডেন্সেই টেস্টে স্টিভ ওয়ার দুর্ধর্ষ অস্ট্রেলিয়ার অশ্বমেধের ঘোড়া থামিয়েছিল সৌরভ গঙ্গোপাধ্যায় নেতৃত্বাধীন ভারত। ভারতীয় ক্রিকেটে মাইলফলক স্থাপন করা ওই টেস্টের তিন নায়ক ভিভিএস লক্ষ্মণ, রাহুল দ্রাবিড় ও হরভজন সিং-কে ২২ নভেম্বর ইডেন গার্ডেন্সে আমন্ত্রণ জানানো হয়েছে বলে খবর। তাঁদের সঙ্গে ওই ঐতিহাসিক টেস্ট ম্যাচের স্মৃতিচারণে অংশ নিতে পারেন দেশের প্রাক্তন স্পিন লেজেন্ড অনিল কুম্বলে ও বিসিসিআই সভাপতি সৌরভ গঙ্গোপাধ্যায়ও।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+