পরের আইপিএল কোথায় খেলবেন, বুঝিয়ে দিলেন কি ধোনি
মহেন্দ্র সিং ধোনির সোশ্যাল মিডিয়ার পোস্টিং ভাইরাল। আইপিএলে সিএসকে-র ফিরে আসা নিয়ে আবেগ তাড়িত ধোনি।
ক্যাপ্টেন কুল মহেন্দ্র সিং ধোনিও বদলেছেন। ভারতের জার্সি গায়ে দীর্ঘ অধিনায়কত্বের বছরগুলিতে মাঠের টেনশেনর ছাপ কখনই মুখে পড়তে দিতেন না। পাশাপাশি উচ্ছ্বাসের সেরকম বহিঃপ্রকাশও বিশেষ দেখা যেত না। কিন্তু চেন্নাই সুপার কিংসের আই পি এলে ফেরার ঘটনায় একেবারে সোশ্যাল মিডিয়ায় উচ্ছ্বাসের প্রকাশ চেপে রাখতে পারলেন না মাহি।

চেন্নাই সুপার কিংস নির্বাসিত হওয়ায় রাইজিং পুণে সুপার জায়ন্টসে প্রথম মরশুমে অধিনায়কত্বের দায়িত্ব দেওয়া হয়েছিল মাহিকেই। কিন্তু এ বছরের শুরুতে জাতীয় দল থেকে নেতৃত্ব ছাড়ার পর হঠাৎ করে আইপিএলে তাঁর থেকে অধিনায়কত্বের ব্যাটন কেড়ে নিয়ে দেওয়া হয় ফেরার খবর পাওয়ার পর যেভাবে সোশ্যাল সাইটে ধোনি স্বাগত জানালেন তাতে ফের জল্পনা উস্কে দিলেন নিঃসন্দেহে। সামনের মরশুমের আইপিএলের আগে ফের নতুন করে হবে বিডিং। মাহির এই পোস্ট তাই যেন অনেক ইঙ্গিত দিয়ে রাখল।

২০১৫ সালে স্পট ফিক্সিংকাণ্ডে চেন্নাই সুপার কিংস ও রাজস্থান রয়্যালসকে ২ বছরের নির্বাসনের শাস্তি দেয় সুপ্রিম কোর্ট। চেন্নাই ও রাজস্থানের নির্বাসনের পর নতুন করে টেন্ডার ডাকা হয়। পুনে রাইজ়িং সুপারজায়ান্টস ও গুজরাত লায়ন্স নামে দুই নতুন টিম তৈরি হয়। চেন্নাই সুপার কিংসের জার্সি গায়ে ২০১০ ও ২০১১ তে চ্যাম্পিয়ন হয়েছিলেন ধোনি। অন্যদিকে তাঁর অধিনায়কত্বে ২০১০ ও ২০১৪ সালে চ্যাম্পিয়ন্স লিগ টি-টোয়েন্টিও জেতে সিএসকে। এদিনের পোস্টে ধোনির জামার পিছনে ৭ নম্বর ও 'থালা'শব্দটি লেখা আছে। যার অর্থ লিডার বা নেতা। অর্থাৎ নেতা মাহির বার্তা কিন্তু দিনের আলোর মতই পরিষ্কার।

Lions, start the whistles... Guess who's back! #whistlepodu #CSKReturns pic.twitter.com/5eVUZSEBKa
— Chennai Super Kings (@ChennaiIPL) July 15, 2017

Click it and Unblock the Notifications