Dhoni's New Car: বিশ্বকাপের আগেই ধোনির গ্যারাজে নতুন মার্সিডিজ! গাড়ির দাম ও নম্বর প্লেট চমকে দেবে

Dhoni's New Car: মহেন্দ্র সিং ধোনির গ্যারাজে রয়েছে বহু রকমের বাইক ও গাড়ির কালেকশন। সেই তালিকায় এবার যুক্ত হয়েছে নতুন একটি গাড়ি। বিশ্বকাপের আগেই রেজিস্ট্রেশন হয়েছে গাড়িটির।

সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে ধোনির একটি ভিডিও। যাতে দেখা গিয়েছে তিনি নিজের নতুন গাড়িটি চালাচ্ছেন।

Dhonis New Car: বিশ্বকাপের আগেই ধোনির গ্যারাজে নতুন মার্সিডিজ!

চেন্নাই সুপার কিংসের হয়ে আরও একটি মরশুম খেলবেন মহেন্দ্র সিং ধোনি। তাঁরই হাতে রয়েছে নেতৃত্বের ব্যাটন। গত আইপিএলে চেন্নাই সুপার কিংসকে চ্যাম্পিয়বন করানোর পর ধোনি জানিয়েছিলেন, অবসর নেওয়ার এটাই সেরা সময়। তবে ক্রিকেটপ্রেমীদের যে ভালোবাসা পেয়েছেন, তাতে আরও একটি মরশুম খেলে ভক্তদের উপহার দিতে চান।

বিশ্বকাপের সময় ধোনিকে দেখা গিয়েছে পরিবারের সঙ্গে সময় কাটাতে। নিজের শহর রাঁচিতেও বিভিন্ন জায়গায় গিয়েছেন। বাড়ির পাশের ছেলের মতো স্থানীয় ভাষাতেও ধোনির কথা বলার ভিডিও ভাইরাল হয়েছে। তবে সাম্প্রতিক যে ভিডিওটি ভাইরাল হয়েছে তা হলো ধোনির নিজের নতুন গাড়ি চালানোর। চমক রয়েছে গাড়ির নম্বর প্লেটেও।

ধোনি নিজেকে ফিট রাখতে টেনিসও খেলেন। তারও ছবি ও ভিডিও সামনে এসেছে নানা সময়। নতুন গাড়িতে ধোনির সঙ্গে দেখা গিয়েছে তাঁর টেনিস পার্টনার সুমিত কুমার বাজাজকে। ধোনি মার্সিডিজ জি ক্লাস কারের স্টিয়ারিং ধরে বন্ধুকে নিয়ে সফর শুরু করছেন, সেই ভিডিও দারুণ জনপ্রিয় হয়েছে। দেখে বোঝা যাচ্ছে, ভিডিওটি তোলা হয়েছে রাঁচিতেই।

চমক রয়েছে ধোনির গাড়ির নম্বর প্লেটে। গাড়িটির রেজিস্ট্রেশন ঝাড়খণ্ডে, তাই শুরুতেই রয়েছে JH। ধোনির গাড়ির নম্বরটি হলো JH01FB007। শেষ তিনটি সংখ্যাই মন জিতে নিয়েছে ধোনি-ভক্তদের। ধোনির ক্রিকেট কেরিয়ারে জার্সি নম্বর ৭। সেই ৭ যেমন রয়েছে গাড়ির নম্বরের শেষে, তেমনই ০০৭ মনে করাচ্ছে জেমস বন্ডকেও।

পরিবহন মন্ত্রকের ওয়েবসাইটে থাকা তথ্য অনুযায়ী, মোটর কার (এলএমভি)-র রেজিস্ট্রেশন হয়েছে গত ৩০ সেপ্টেম্বর। পেট্রলে চলা গাড়িটির মডেল নম্বর মার্সিডিজ-এএমজি জি ৬৩। যা মার্সিডিজ-বেঞ্জ জি-ক্লাস লাইন আপের টপ মডেল। এর দাম অন্তত ৪ কোটি ৬০ লক্ষ টাকা। গাড়িটির মাইলেজ প্রতি লিটারে ৬.১ কিলোমিটার।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+