ধোনিকে তখন দলেই চায়নি সিএসকে, অধিনায়ক তো দূর! আইপিএল শুরুর আগে এ কোন পুরনো তথ্য ফাঁস প্রাক্তনীর

ধোনিকে দলেই চায়নি সিএসকে, অধিনায়ক তো দূর! আইপিএল শুরুর আগে পুরনো তথ্য ফাঁস প্রাক্তন তারকার

বিশ্বের সর্বকালের অন্যতম সেরা ক্রিকেট অধিনায়ক মহেন্দ্র সিং ধোনিকে নাকি প্রথমে দলেই নিতে চায়নি চেন্নাই সুপার কিংস! মাহির পরিবর্তে অন্য কোনও ক্রিকেটারকে দলের নেতা নাকি প্রায় বেছে ফেলেছিল এন শ্রীনিবাসন শিবির! চেন্নাই সুপার কিংসের সঙ্গে জুড়ে থাকা এই অজানা ও পুরনো তথ্য ফাঁস করলেন সেই দলেরই প্রাক্তন তারকা এস বদ্রীনাথ। ঠিক কী বলেছেন প্রাক্তন চেন্নাইয়ান, তা জেনে নেওয়া যাক।

কী বললেন বদ্রীনাথ

কী বললেন বদ্রীনাথ

পুরনো স্মৃতি ঘেঁটে এস বদ্রীনাথ জানিয়েছেন, ২০০৮ সালের আইপিএলে প্রাথমিক ভাবে মহেন্দ্র সিং ধোনির পরিবর্তে বীরেন্দ্র শেহওয়াগকে আইকন ক্রিকেটার হিসেবে বেছেছিল চেন্নাই সুপার কিংস। যদিও বীরু সিএসকে-র পরিবর্তে নিজের শহর দিল্লি ডেয়ারডেভিলসের জার্সিতে খেলাকেই প্রাধান্য দিয়েছিলেন বলে জানিয়েছেন বদ্রীনাথ।

ধোনিকে নির্বাচন করেছিল সিএসকে

ধোনিকে নির্বাচন করেছিল সিএসকে

এস বদ্রীনাথ জানিয়েছেন, বীরেন্দ্র শেহওয়াগ না করে দেওয়ায় নিলামের মাধ্যমে দলের আইকন ক্রিকেটার বাছার সিদ্ধান্ত নিয়েছিল চেন্নাই সুপার কিংস। সেই সময়ের রেকর্ড ৬ কোটি টাকা দিয়েএন শ্রীনিবাসন শিবির এমএস-কে কিনেছিল বলে জানিয়েছেন বদ্রীনাথ। ধোনিকেই দলের নেতা নির্বাচন করা হয়েছিল বলে জানিয়েছেন প্রাক্তন সিএসকে তারকা।

কেন ধোনিকেই নির্বাচন করা হয়েছিল

কেন ধোনিকেই নির্বাচন করা হয়েছিল

এস বদ্রীনাথের কথায়, প্রথম আইপিএল শুরুর এক বছর আগে এমএস ধোনির নেতৃত্বে টি-টোয়েন্টি বিশ্বকাপ জিতেছিল ভারতীয় ক্রিকেট দল। সে কথা মাথায় রাখার পাশাপাশি সিএসকে ম্যানেজমেন্ট ধোনির বড় শট নেওয়ার ক্ষমতাতেও মুগ্ধ হয়েছিল বলে জানিয়েছেন বদ্রীনাথ।

এমএস-কে পেয়ে সিএসকে-র প্রাপ্তি

এমএস-কে পেয়ে সিএসকে-র প্রাপ্তি

এস বদ্রীনাথের মতে, মহেন্দ্র সিং ধোনিকে দলে নিয়ে এক ঢিলে দুই পাখি মেরেছিল চেন্নাই সুপার কিংস। প্রথমত ধোনির অধিনায়কত্বে তিন বার আইপিএল জিতেছে হলুদ শিবির। পাশাপাশি বিশ্বমানের ফিনিশার ধোনি শ্রীনিবাসন শিবিরকে একাধিক ম্যাচ একার হাতে জিতিয়েছেন বলে জানিয়েছেন বদ্রীনাথ। সবশেষে এমএসের মতো উইকেটরক্ষক পাওয়াটাও কম প্রাপ্তি নয় বলে মনে করেন প্রাক্তন চেন্নাই ব্যাটসম্যান।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+