হাজার বছর বাঁচার কামনাকে সঙ্গে করে কেক কাটলেন বার্থডে বয় ধোনি, দেখুন ভিডিও
৩৬ এ পা মহেন্দ্র সিং ধোনির, ক্যারিবিয়ান সিরিজ পকেটে পুড়ে হুল্লোড়ে মাতলেন টিম ইন্ডিয়ার সদস্যরা।
আরও এক বসন্ত পেরিয়ে আরও একটা বছর এগিয়ে গেলেন মহেন্দ্র সিং ধোনি। তাতে থোড়াই পরোয়া। বর্তমান দিনে বয়স শুধু একটা সংখ্যা। ক্যাপ্টেন কুল সোজা কথায় আরও একটু পরিণত হলেন। ৩০০ তম একদিনের ম্যাচ খেলা থেকে আর মাত্র ৪ ম্যাচ দূরে মাহি। ১৩ বছরের রঙিন কেরিয়ারে একের পর এক মাইলস্টোন অর্জন করেছেন তিনি।

সোশ্যাল মিডিয়ায় মাহির জন্য শুভেচ্ছাবার্তার ঢল নেমেছে। যুবরাজ সিং থেকে বীরেন্দ্র সেওয়াগ, রোহিত শর্মা থেকে স্যার জাদেজা। সকলেই মাহির জন্মদিনে সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেছেন। আসলে ভারতীয় ক্রিকেটে মহেন্দ্র সিং ধোনির অবদান অনস্বীকার্য।



২০১৪ -র ডিসেম্বরে টেস্ট ক্রিকেট থেকে অবসর নেন মাহি। ২০১৭ সালে ছেড়ে দেন একদিন ও টি-টোয়েন্টির অধিনায়কের দায়িত্ব। ভারতের ক্রিকেট ইতিহাসে টেস্ট, একদিনের ক্রিকেট এবং টি-টোয়েন্টি ম্যাচে তাঁর অধিনায়কত্বেই সেরা সাফল্যের রেকর্ড। সাম্প্রতিক ধোনির স্লো খেলা নিয়ে বিতর্ক উঠলেও মাহির নিজের মত করে নিশ্চয় এবারও সমাধান সূত্র বার করবেন।
তবে এসব নিয়ে এখন কেউই মাথা ঘামাতে নারাজ। প্রাক্তন অধিনায়কের জন্মদিনের ঠিক আগেই ওয়েস্টইন্ডিজকে হারিয়েছে টিম ইন্ডিয়া। পকেটে পুরে নিয়েছে সিরিজ। ফলে যেন মাহির জন্মদিন ঘিরে ডবল সেলিব্রেশন। কেক কেটে গান গেয়ে সকলে মিলে মাতলেন আনন্দে।
দলের সতীর্থদের সঙ্গে হাজির ছিলেন সাক্ষীও। তিনিও মাতলেন মাহির জন্মদিনের আনন্দে। সব মিলিয়ে ওয়েস্টইন্ডিজে বার্থডে সেলিব্রেশন একেবারে জমে দই।












Click it and Unblock the Notifications