বাজীরাওয়ের বুদ্ধি আর তলোয়ারের মতই ক্ষুরধার ধোনি! কেন এমন গুঞ্জন
যত ধোনিকে দেখবেন তত মাহির প্রেমে মজবেন তা নিশ্চিতভাবে বলা যায়। সম্প্রতি মাহির কর্মকান্ড শুনলে চমকে যাবেন।
'চিতে কা চাল, বাজ কী নজর অউর বাজিরাও কী তলয়ার পে কভি সন্দেহ নেহি করতে' - বিখ্যাত ছবি বাজিরাওমস্তানিতে এমনভাবেই নিজের জাত চিনিয়েছিলেন বাজীরাও। আসলে যার রক্তে যেটা সে সেটা কখনই ভুলে থাকতে পারে না। তেমনিই ভারতের প্রাক্তন অধিনায়ক মহেন্দ্র সিং ধোনি।

এই মুহূর্তে মাহির নামের পাশের বিশেষণ প্রাক্তন অধিনায়ক। কিন্তু তিনি রীতিমতো উইকেটে পিছনে দাঁড়িয়ে আগেও যেরকম দলকে পরিচালনা করতেন এখনও ঠিক সেভাবেই পরিচালনা করেন। না ড্রেসিংরুম থেকে এই গোপন তথ্য বেরোয়নি। তথ্য ফাঁস করে দিয়েছে মহেন্দ্র সিং ধোনির সামনে থাকা উইকেট।
ম্যাচ চলাকালীন বোলারদের নানারকম নির্দেশ দিতে থাকেন মহেন্দ্র সিং ধোনি। অস্ট্রেলিয়া ম্যাচে কুলদীপ যাদব ও যজুবেন্দ্র চাহালকে বিভিন্ন সময়ে বিভিন্ন নির্দেশ দিচ্ছিলেন মাহি। যাদবের শিকার হয়েছিলেন মার্কাস স্টোনিস, ডেভিড ওয়ার্নার অন্যদিকে গ্লেন ম্যাক্সওয়েল, ম্যাথিউ ওয়েড আর প্যাট কামিন্সের উইকেট চাহাল নিয়েছিলেন।

আর সেখানেই তিনি বলেছিলেন, 'ওয়ো মারনেওয়ালা ডাল না কোই ভি আন্দার ইয়া বাহার'- অর্থাৎ যে বলে মারে সেরকম কোনও একটা বল দে না। কুলদীপকে এই টিপস দেন মাহি।
অন্যদিকে চাহালকে বলছিলেন .'ঘুমানেওয়ালা ডাল, ঘুমানেওয়ালা' অর্থাৎ যে বল ঘোরে সেরকম বল দাও।
শুধু এটুকুই নয় রীতিমতো বকাঝকাও দেন মহেন্দ্র সিং ধোনি, 'তু ভি নেহি শুনতা হ্যায় ক্যায়া, অ্যায়সে অ্যায়সে ডালো ' অর্থাৎ তুইইও কিছু শুনিস না। এভাবে বল কর এভাবে।
আসলে নিয়মের বাইরে স্পিনিং টেকনিকে বেশ পটু মহেন্দ্র সিং ধোনি। তাই স্পিনাররাও তার থেকে টিপস নিয়ে সাফল্য পান। রবীন্দ্র জাদেজা, রবিচন্দ্রন অশ্বিনরাও নিয়মিত মাহির টিপস নিয়ে থাকেন। আসলে গায়ে অধিনায়কের তকমা থাকল না থাকল না তা নিয়ে 'কুল' ধোনি ভাবিত নন। তাঁর ভিতর থেকে যে ডাক আসে তাতে সাড়া দেন তিনি।












Click it and Unblock the Notifications