কেদারের উপর কেন রাগলেন ধোনি, ভিডিও নিয়ে হইচই সোশ্যাল মিডিয়ায়
মহেন্দ্র সিং ধোনির দুরন্ত পারফরম্যান্স । অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ৮৮ বলে ৭৯ রানের দারুণ দায়িত্বশীল ইনিংস খেলেন মাহি। তবে ইনিংস থমকে যেতে পারত মাঝপথেই।
যুবতীর কটাক্ষে বুক চিরে যাওয়ার অভিজ্ঞতা হয়ত অনেকেরই আছে। বড় মধুর সে অভিজ্ঞতা। কিন্তু যদি ব্যাটিং পার্টনার মহেন্দ্র সিং ধোনি কটাক্ষ হানেন তাহলে কী হয় বুকের ভিতর। ভাল কিছু হয় না নিশ্চয়।
ঘটনাটি ঘটেছে রবিবার চেন্নাইয়ের ম্যাচে। ভারত -অস্ট্রেলিয়া প্রথম একদিনের ম্যাচ চলছিল। শুরুতেই পরপর উইকেট হারিয়ে বেশ খানিকটা টলমল অবস্থা ছিল ভারতের। ৬৪ রান ৪ উইকেট এই অবস্থায় কেদার যাদবের সঙ্গে ব্যাট করতে নামেন মহেন্দ্র সিং ধোনি। অজি পেস আক্রমণ সামলিয়ে উইকেটে সেট হওয়ার চেষ্টা করছিলেন মাহি। ঠিক তখনই ঘটছিল বড় বিপর্যয়। মাহি সাত রানের মাথায় রান আউট হতে হতে বাঁচেন। নন স্ট্রাইকিং এন্ডে কল দেওয়ার পরও কেদার যাদব উইকেট ছেড়ে বেরোননি, ফলে হাফ ক্রিজ দৌড়ে এসে মাহিকে আবার ফিরতে হচ্ছিল। সৌভাগ্য যে অজি ফিল্ডাররা উইকেট হিট করতে পারেননি। নইলে মাহির ইনিংস তখনই শেষ হয়ে যেতে পারত। এদিকে এই ঘটনায় লাইফলাইন পাওয়ার কেদার যাদবের দিকে কটাক্ষ হানেন মাহি।
pic.twitter.com/KWOqMIQOtg
— Virat Kohli (@Cricvids1) September 17, 2017
What a stare at Kedar jadhav... Don't mess with @msdhoni a rare footage @ChennaiIPL @BCCI #INDvAUS
— vijay kumar (@VijayCrak) September 17, 2017
Kedar Jadhav got so much scared after MS Dhoni's angry stare that he got out the next ball. #INDvAUS
— Rohan Sengupta (@GarryDevilDada) September 17, 2017
Click it and Unblock the Notifications