নেটে হাজির সংহারক ধোনি, একদিনের সিরিজেও ঝলসে উঠবে তরবারি, আশাবাদী থিঙ্কট্যাঙ্ক

টেস্ট ক্রিকেটে ভারতীয় দলের সদস্য নন তিনি। মহেন্দ্র সিং ধোনি। একদিনের ক্রিকেটে নিজেকে আরও একবার পরীক্ষা করে নেওয়ার জন্য নিজেকে প্রস্তুত করে নিচ্ছেন তিনি।

টেস্ট ক্রিকেটে ভারতীয় দলের সদস্য নন তিনি। মহেন্দ্র সিং ধোনি। একদিনের ক্রিকেটে নিজেকে আরও একবার পরীক্ষা করে নেওয়ার জন্য নিজেকে প্রস্তুত করে নিচ্ছেন তিনি।

নেটে হাজির সংহারক ধোনি, একদিনের সিরিজেও ঝলসে উঠবে তরবারি, আশাবাদী থিঙ্কট্যাঙ্ক

জোহনেসবার্গে তৃতীয় টেস্টে-র সময়েই দক্ষিণ আফ্রিকা পৌঁছে গিয়েছিলেন মহেন্দ্র সিং ধোনি। যাতে দক্ষিণ আফ্রিকার পরিবেশের সঙ্গে নিজেকে মানিয়ে নিতে পারেন তাই কয়েক দিন আগেই পৌঁছনোর সিদ্ধান্ত নিয়েছিলেন তিনি। ডারবানে প্রথম একদিনের ম্যাচে ঝলসে ওঠার জন্য তৈরি মাহি। ধোনি স্বকীয় ছন্দেই নেটে জাত চিনিয়েছেন।

When @msdhoni has a go at the nets #TeamIndia #SAvIND pic.twitter.com/ex3mTby1Gb
— BCCI (@BCCI) January 31, 2018

দক্ষিণ আফ্রিকার মাটিতে ভারতের একদিনের ম্যাচে পরিসংখ্যান তথৈবচ। ফ্যাফ ডু প্লেসি ভারতীয় দলকে চ্যালেঞ্জ ছুঁড়ে দিয়েছিলেন। তবে প্রোটিয়া অধিনায়ক এও জানিয়েছেন ভারতীয় দলে এমন ক্রিকেটার আছেন যাঁরা বদলে দিতে পারেন পুরনো পরিসংখ্যান। ডু প্লেসি বলেন, 'আমার মনে হয় পুরোন পরিসংখ্যান সব বলে দেয়। আমার মনে হয় সফরকারী দল এখানে এসে মানিয়ে নিতে অসুবিধার সম্মুখীন হয়। তবে টেস্ট সিরিজের আগেও যেরকম বলেছিলাম ভারতীয় দলে খাতায় কলমে এমন ক্রিকেটার আছেন যাঁরা সব বদলে দিতে পারেন। '

টেস্ট সিরিজে ২-১ হেরে যাওয়া ভারতীয় দল বাউন্স ব্যাক করার জন্য তৈরি। আর একদিনের সিরিজেই সেই লক্ষ্যে ঝাঁপিয়ে পড়বে তারা। আর এই সিরিজে মাহি হতে পারেন ক্যাপ্টেন বিরাটের বড় অস্ত্র।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
• Block for 8 hours
• Block for 12 hours
• Block for 24 hours
• Don't block
Gender
Select your Gender
• Male
• Female
• Others
Age
Select your Age Range
• Under 18
• 18 to 25
• 26 to 35
• 36 to 45
• 45 to 55
• 55+