ফাইনালে হেরেও ধোনি মুম্বইয়ের বিরুদ্ধে এই অনন্য রেকর্ড গড়লেন

একমাত্র খেলোয়াড় হিসাবে সাতবার আইপিএল ফাইনালে উঠে আগেই অনন্য রেকর্ড গড়েছেন মহেন্দ্র সিং ধোনি। তবে আর একটি রেকর্ড ধোনি গড়েছেন মুম্বই ফাইনালে ওঠার সঙ্গে সঙ্গেই।

একমাত্র খেলোয়াড় হিসাবে সাতবার আইপিএল ফাইনালে উঠে আগেই অনন্য রেকর্ড গড়েছেন মহেন্দ্র সিং ধোনি। যে রেকর্ড আর কোনও আইপিএল খেলা ক্রিকেটারের নেই।

এই খবরটা অনেকেই জেনে গিয়েছেন এতদিনে। তবে আর একটি রেকর্ড ধোনি গড়েছেন মুম্বই ফাইনালে ওঠার সঙ্গে সঙ্গেই।

ফাইনালে হেরেও ধোনি মুম্বইয়ের বিরুদ্ধে এই অনন্য রেকর্ড গড়লেন

তা হল, যতবার মুম্বই ইন্ডিয়ান্স ফাইনালে উঠেছে, ততবারই বিপক্ষ দলে মহেন্দ্র সিং ধোনিকে প্রতিপক্ষ হিসাবে পেয়েছে। এই বছরের আগে মোটবার তিনবার ফাইনাল খেলেছে মুম্বই। তিনবারই প্রতিপক্ষ ছিল চেন্নাই সুপার কিংস।

২০১০ সালে মুম্বই প্রথমবার আইপিএল ফাইনাল খেলে। সেবছর প্রতিপক্ষ ছিল চেন্নাই। সেই ম্যাচ চেন্নাই ২২ রানে জেতে। তারপরে ২০১৩ সালে মুম্বই ২৩ রানে চেন্নাইকে হারিয়ে প্রথমবার আইপিএল জেতে।

২০১৫ সালেও সেই চেন্নাইকেই ৪১ রানে হারিয়ে দ্বিতীয়বার আইপিএল জেতে মুম্বই। এরপরে এবার ২০১৭ সালে ১ রানে মুম্বই পুনেকে হারিয়ে আইপিএল জিতল।

এবং প্রত্যেকবারই মু্ম্বইয়ের বিরুদ্ধে কখনও অধিনায়ক হিসাবে তো কখনও খেলোয়াড় হিসাবে ধোনি খেলেছেন। আগের তিনবার চেন্নাইয়ের হয়ে, আর এবছর খেললেন পুনের হয়ে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+