অর্ধশতরানের সেঞ্চুরি ধোনির, নতুন মাইলস্টোন গড়েই চলেছেন মাহি
মহেন্দ্র সিং ধোনির দুরন্ত পারফরম্যান্স। চতুর্থ ভারতীয় হিসেবে করে ফেললেন অর্ধশতরানের সেঞ্চুরি।
আন্তর্জাতিক ক্রিকেটে হাফসেঞ্চুরির সেঞ্চুরি করে ফেললেন। রবিবার অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ৭৯ রান করেন মহেন্দ্র সিং ধোনি। আর এরইসঙ্গে অর্ধশতরানের সেঞ্চুরি করে ফেললেন মাহি। এরইসঙ্গে একদিনের ক্রিকেটে ৬৬ টি শতরান করে ফেললেন মাহি।

আন্তর্জাতিক ক্রিকেটের ইতিহাসে ৩৬ বছরের ধোনির ১৩তম ক্রিকেটার যিনি এই সাফল্য পেলেন। অন্যদিকে ভারতীয়দের মধ্যে তিনি চতুর্থ ক্রিকেটার যিনি এই সাফল্য পেলেন। মাহির আগে রয়েছেন সচিন তেন্ডুলকর, রাহুল দ্রাবিড় ও সৌরভ গঙ্গোপাধ্যায়। সচিনের অর্ধশতরানের সংখ্যা ১৬৪, দ্রাবিড়ের ১৪৬ এবং সৌরভের ১০৭।
এদিন অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ৩০২ তম একদিনের ম্যাচে নিজের ৬৬ তম অর্ধশতরান করলেন। এছাড়াও ধোনির ঝোলায় রয়েছে ৯০ টি টেস্টে ৩৩টি হাফসেঞ্চুরি, এবং ৭৮ টি টি-টোয়েন্টি ম্যাচে ১ টি অর্ধশতরান। এই সবগুলি যোগ করলে ধোনির অর্ধশতরানের সংখ্যা দাঁড়াচ্ছে ১০০।
এদিকে আরও একটি মাইলস্টোন ছোঁওয়ার দিকে এগিয়ে যাচ্ছেন মাহি। এই মুহূর্তে তাঁর ঝোলায় রয়েছে ৯৭৩৭ রান। অর্থাৎ ১০ হাজার রান হতে তাঁর আর প্রয়োজন মাত্র ২৬৩ রান।












Click it and Unblock the Notifications