কিং মেকার এমএস ধোনির আন্তর্জাতিক পরিসংখ্যানের দিকে নজর ফেরানো যাক

কিং মেকার এমএস ধোনির আন্তর্জাতিক পরিসংখ্যানের দিকে নজর ফেরানো যাক

২০০৪ সালে ভারতীয় দলের হয়ে প্রথমবার বাইশ গজে নামা মহেন্দ্র সিং ধোনি, ১৫ বছর ধরে একটানা ভারতকে যে সফলতা দিয়েছেন, অতীতের কোনও অধিনায়কের ভাগ্যে তা জোটেনি। অন্যদিকে ব্যাট হাতেও গোল মাঠে যে আল্পনা কেটে গিয়েছেন মাহি, তাতে মুগ্ধ গোটা বিশ্ব। ক্যাপ্টেন কুল, বিশ্ব সেরা ফিনিশার, হেলকপ্টর শট স্পেশালিস্ট এমএস ধোনির আন্তর্জাতিক কেরিয়ারের দিকে নজর ফেরানো যাক।

ধোনির টেস্ট কেরিয়ার

ধোনির টেস্ট কেরিয়ার

ভারতীয় ক্রিকেট দলের হয়ে ৯০টি টেস্ট ম্যাচ খেলেছেন মহেন্দ্র সিং ধোনি। ৩৮.০৯-এর গড়ে ৪৮৭৬ রান এসেছেন ক্যাপ্টেন কুলের ব্যাট থেকে। লাল বলের ফর্ম্যাটে ৬টি শতরান ও ৩৩টি অর্ধশতরানও রয়েছে ধোনির। ২০১৪ সালে টেস্ট ক্রিকেটকে বিদায় জানিয়েছিলেন বিশ্বের সর্বকালের অন্যতম সেরা উইকেটরক্ষক-ব্যাটসম্যান।

ধোনির ওয়ান ডে কেরিয়ার

ধোনির ওয়ান ডে কেরিয়ার

দেশের হয়ে ৩৫০টি ওয়ান ডে ম্যাচে ১০৭৭৩ রান করেছেন এমএস ধোনি। এই ফর্ম্যাটে মাহির ব্যাটিং গড় ৫০.৫৭। সর্বোচ্চ স্কোর অপরাজিত ১৮৩। ওয়ান ডে-তে ১০টি শতরান রয়েছে এমএস ধোনির ঝুলিতে।

ধোনির টি-টোয়েন্টি পরিসংখ্যান

ধোনির টি-টোয়েন্টি পরিসংখ্যান

ভারতের হয়ে ৯৮টি টি-টোয়েন্টি ম্যাচ খেলে ১৬১৭ রান করেছেন এমএস ধোনি। এই ফর্ম্যাটে তাঁর সর্বোচ্চ স্কোর ৫৬। দুটি অর্ধশতরানও সামিল রয়েছে ধোনির ঝুলিতে।

প্রথম শ্রেণির ক্রিকেট

প্রথম শ্রেণির ক্রিকেট

মোট ১৩১টি প্রথম শ্রেণির ম্যাচ খেলেছেন মহেন্দ্র সিং ধোনি। ৩৬.৮৪-এর গড়ে ৭০৩৮ রান এসেছেন ক্যাপ্টেন কুলের ব্যাট থেকে। প্রথম শ্রেণির ক্রিকেটে মোট ৯টি শতরান ও ৪৭টি অর্ধশতরান হাঁকিয়েছেন মাহি।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+