'ধোনি ধামাকা' এখনও শেষ হয়ে যায়নি, শাস্ত্রীর ব্যাটিং-এ উড়ে গেলেন ধোনি বিরোধীরা
শ্রীলঙ্কার বিরুদ্ধে একদিনের সিরিজে দারুণ ফর্মে ধোনি। মাহির হয়ে ব্যাটিং রবি শাস্ত্রীর
ধোনির ক্যাপ্টেন কুল নাম তো আর সাধে হয় নি। তিনি কার্যত সাইলেন্ট কিলার। নির্বাচক এমএসকে প্রসাদ মহেন্দ্র সিং ধোনির ফর্ম নিয়ে একহাত নিয়েছিলেন।জানিয়ে দিয়েছিলেন ধোনি বলেই তাঁর জায়গা দলে নিশ্চিত নয়।

এরপরই বিভিন্ন সময় ধোনি ফ্যানরা গর্জে ওঠেন। কিন্তু মাহি যেরকম চুপ , সেরকমই চুপ। কিন্তু শ্রীলঙ্কার বিরুদ্ধে একদিনের সিরিজে জ্বলে উঠলেন মাহ। উইকেটের সামনে ও পিছনে যখন যেরকম প্রয়োজন , ঠিক তেমন পারফর্ম করছেন। আর স্বাভাবিকভাবেই ভূয়সী প্রশংসায় ভরিয়ে দিচ্ছেন সকলেই।
ভারতীয় দলের কোচ রবি শাস্ত্রীও মজে , তিনি স্পষ্ট ভাষায় জানিয়েছেন, 'বর্তমানে ধোনি যে গতিতে এগোচ্ছেন, তা দেখে মনে হচ্ছে ওর ফর্ম এখনও অর্ধেকটাও শেষ হয়নি।'
নির্বাচক প্রধানের কথার আগে থেকেই ক্রিকেট মহলে গুঞ্জন ছিল তাহলে ২০১৯ বিশ্বকাপ আর মাহির খেলা হবে। তবে এই প্রশ্নে বিরক্ত ভারতীয় কোচ রবি শাস্ত্রী।
শাস্ত্রীর কথা অনুযায়ি ভারতীয় ক্রিকেট দলে ধোনির প্রভাব বিশাল। ড্রেসিংরুমে সতীর্থরা তাঁকে জীবন্ত কিংবদন্তি হিসাবে দেখে। এর পাশাপাশি ধোনির গুরুত্ব একটা বাক্যেই বুঝিয়ে দিয়েছেন শাস্ত্রী স্যার। তিনি বলেছেন,' ওকে এখনও কোনও ম্যাচের গুরুত্বপূর্ণ হিসাবে ধরা হয়। ধোনি এখনও ফুরিয়ে যায়নি। বলা ভালো, ওর ফর্ম এখনও অর্ধেকটাও শেষ হয়নি।'
শ্রীলঙ্কার বিরুদ্ধে প্রথম চারটি ম্যাচের ক্ষেত্রেই ফিনিশার ধোনি ফিরে এসেছেন। তাঁর খেলার ধরণে হয়ত বদল হয়েছ। কিন্তু তাঁর কৃতিত্ব যে স্তরে ছিল ঠিক সেখানেই আছে। ৩০০টি একদিনের ম্যাচ খেলা ধোনি এখন ও ভারতীয় দলের সম্পদ।
এদিকে ঘুরিয়ে ধোনির সমালোচকদের একহাত নিয়েছেন শাস্ত্রী। তিনি বলেছেন, 'যদি কেউ মনে করে যে ধোনি শেষ হয়ে গেছে, তাহলে সে অবশ্যই ভুল ভাববে। ভারতীয় ক্রিকেট দলে হয়ত নতুন খেলোয়াড়দের নিয়ে পরীক্ষা নিরীক্ষা চলছে। কিন্তু, তার মানে এটা কখনই নয় যে আমরা কারোর পরিবর্ত হিসাবে নতুনদের তৈরি করছি। ধোনি এখনও সেরার সেরা। তা সে উইকেটকিপার-ব্যাটসম্যান হোক কিংবা ম্যাচ উইনার।'












Click it and Unblock the Notifications