কাকে 'হট টু হ্যান্ডেল' বলে শিরোনামে এলেন ধোনির প্রাক্তন প্রেমিকা লক্ষ্মী রাই
এক সময়ে ভারত অধিনায়ক মহেন্দ্র সিং ধোনির সঙ্গে ডেটিং করেছিলেন তিনি, এখন তাঁর সামনে বিশাল চ্যালেঞ্জ
তখন সোশ্যাল মিডিয়া এত শক্তিশালী ছিল না। কিন্তু সংবাদ মাধ্যমের কড়া নজর এড়িয়ে যেতে পারেনি তাদের ছোট্ট প্রেম কাহিনীতে নজর পড়েছিল অনেকেরই। এটা হল মহেন্দ্র সিং ধোনি এবং লক্ষ্মী রাইয়ের প্রেম কাহিনী। সেসময় কোনও পক্ষই বিশেষ স্বীকার করেনি। তবে ধোনি কোনও দিনও মুখ না খুললেও লক্ষ্মী রাই সাক্ষাৎকারে জানিয়েছিলেন বছর পাঁচেক আগে তাঁরা ডেট করতেন।

মাহির সঙ্গে সম্পর্ক নিয়ে খোলামেলা লক্ষ্মী
দক্ষিণী এই তারকার সঙ্গে মহেন্দ্র সিং ধোনির ডেটিং নিয়ে এক সময় সরগরম ছিল সংবাদ মাধ্যম। লক্ষ্মীর মতে তিনি কোনও একটি সংস্থার ব্র্যান্ড অ্যাম্বাসডর ছিলেন, সেই টিমেই ছিলেন মাহিও। তখনই তাঁদের ঘনিষ্ঠতা হয়। কিন্তু কথা দেওয়ার জায়গায় তারা কখনই আসেননি। এমনকি বিয়ের ভাবনাও নাকি আসেনি।

তবে আজও ব্যাথা বাজে
তবে আজও লক্ষ্মী তাঁর মাহির সম্পর্ক মনে করে ব্যাথা পান। এম এস ধোনি - দ্য আনটোল্ড স্টোরি ছবিতে তার অংশ আছে কিনা জানার জন্য অপেক্ষায় ছিলেন লক্ষ্মী। কিন্তু ব্যথিত হয়েছিলেন। ছিলেন না তিনি। তাই আজও লক্ষ্মী - মাহির সঙ্গে তাঁর সম্পর্ককে 'দাগ বা আঘাত ' হিসেবেই বর্ণনা করেন।

মাহি নেই, কিন্তু লক্ষ্মী শিরোনামে
মহেন্দ্র সিং ধোনি এখন সুখী সংসারী। লক্ষ্মী রাইও ব্যস্ত নিজের ফিল্মি কেরিয়ার নিয়ে। তবে দক্ষিণী এই হিরোইন এখন হট এন্ড হ্যাপেনিং।

লক্ষ্মীর মুভি জার্নি
কর্ণাটক থেকে যাত্রা শুরু করে তামিল-তেলেগু- মালায়ালাম ইন্ডাস্ট্রি ঘুরে এবার বলিউডে নিজেকে যাচাই করতে পৌঁছেছেন লক্ষ্মী।

বলিউডে পা
আকিরা ছবিতে অভিনয় করে বলিউডে পা রেখেছেন লক্ষ্মী রাই। তবে তাতে বিশেষ নজর কাড়া কোনও পারফরম্যান্স ছিল না তাঁর। এবার তাই নয়া ধামাকা।

কী কারণে তিনি শিরোনামে
২০০৪ সাল নাগাদ নেহা ধুপিয়া অভিনয় করেছিলেন জুলি-তে । খোলামেলা দৃশ্যের জন্য বেশ চর্চিত হয়েছিল সেই ছবি। এবার তার সিক্যুয়ালে অভিনয় করছেন ধোনির প্রাক্তনী।

হট টু হ্যান্ডেল
নিজের এই ছবি সম্পর্কে লক্ষ্মী রাই বলেছেন , 'হট টু হ্যান্ডেল ', রাই সুন্দরীর এই বাক্যে ছবির বিক্রি যে আরও খানিকটা বাড়বে তা নিঃসন্দেহে বলা যায়।

ছবি মুক্তির তারিখ
বাঙালিদের জন্য জবর খবর রাই লক্ষ্মী ফ্যানরা পুজো শেষ হয়ে যাওয়ার দুঃখ ভুলতে হলমুখী হতেই পারেন। কারণ ছবিটি এখনও অবধি অক্টোবরের ৬ তারিখে প্রেক্ষাগৃহে আসার কথা।

ট্রেলরেই বাজিমাত
ছবি মুক্তি দেরিতে থাকলেও ট্রেলরেই বাজিমাত করছে জুলি ২। পাশাপাশি সেন্সর বোর্ডের প্রধান থাকাকালীন যাঁর কাঁচিতে ছিন্নভিন্ন হয়ে যাচ্ছিল বিভিন্ন ছবি, সেই পহলাজ নিহলানি এই ছবি ডিস্ট্রিবিউটর।

ধোনি কী দেখতে যাবেন
একটা প্রশ্ন করব , রাগ করবেন না কেউই নিশ্চয়। ধোনি কী তাঁর প্রাক্তন প্রেমিকার এই ছবি দেখতে যাবেন। এমনিতেই ভারতীয় ক্রিকেটাররা বলিউডি ছবির বেশ ফ্যান। তাই যদি মাহি সস্ত্রীক এই ছবি দেখতে যান তাহলে কিন্তু ভারি মজা হবে।












Click it and Unblock the Notifications