জানেন আপনার খুদের সঙ্গে জিভার কোনও পার্থক্য নেই, দেখুন এই ভিডিও
বার কাছেই তাঁর বাচ্চা বড় প্রিয়। ধোনি ও ধোনি পত্নীর কাছেও জিভা তাই ।
Cricket
oi-Debalina
By Debalina Dutta
বাবা বিন্দাস , মেয়েও বিন্দাস। হ্যাঁ কথা বলছি ভারতের অন্যতম হিট বাবা- মেয়ে জুটি নিয়ে। মহেন্দ্র সিং ধোনি ও জিভা। দু'জনের সম্পর্কেই সোশ্যাল মিডিয়ায় জানার ইচ্ছা প্রবল। তবে শরীররটা ভালো নেই জিভার। তবে তাতেও বিন্দাস ধোনি কন্যা।
শীত সবে পড়েছে। তার মধ্যেই আপনার বাড়ির কচি কাঁচাটা অসুস্থ হয়ে পড়েছে। ঠান্ডা লেগে ইতিমধ্যেই আপনার ছোট-র সর্দি-কাশি হয়ে রয়েছে। ভাবছেন এত যত্নে রেখেও ঠিক রাখতে পারছেন না। আর চিন্তা করবেন না। ভারতের প্রাক্তন অধিনায়ক মহেন্দ্র সিং ধোনির কন্যারও আপনার বাড়ির খুদেটার মতই ঠান্ডা লেগেছে। ভারতে ক্রিকেটারদের জীবনযাপনের মান সম্পর্কে আমরা সকলেই ওয়াকিবহাল।তাই জিভার সুরক্ষা পরত নিশ্চয় আপনার আমার বাচ্চার চেয়ে বেশি। অতএব বুঝে নিন এঁদের কে কিছুতেই এই শরীর খারাপ হওয়া থেকে রক্ষা করতে পারবেন। জিভার নতুন ভিডিও তে আরও একটা মিল পাবেন আপনার বাড়ির কচির সঙ্গে। যতই ওঁদের বাড়ির শরীর খারাপ নিয়ে আমি -আপনি চিন্তা করি। ওঁরা কিন্তু নিজেরা বেশ বিন্দাস থাকে। আর তাই জিভাও শরীর খারাপ নিয়েই মেতে রয়েছে গানে।