সাত নিয়ে সবার সঙ্গে মাহি, রাঁচিতে লঞ্চ 'সেভেন'
এবার নতুন আঙিনায় মহেন্দ্র সিং ধোনি। রাঁচিতে সেভেনর প্রথম দোকান উদ্বোধন করলেন মাহি।
মাহির জীবনে আরও একটা সাতের উপস্থিতি। ৭ তারিখে জন্মদিন, জার্সিতে সাত এবার সেই রাস্তা থেকেই এবার পথ চলা শুরু 'সেভেনে'-র। 'সেভেন'- মহেন্দ্র সিং ধোনির ফিটনেস ও স্পোর্টস ওয়্যারের দোকান। রাঁচির এই দোকানেই পাওয়া যাবে বিভিন্ন ফিটনেস পোশাক ও জুতো।

সেভেনের উদ্বোধন উপলক্ষ্যে ১০ বছর বাদে রাঁচিতে কোনও জনসমাগমে হাজির হলেন প্রাক্তন ভারত অধিনায়ক। দোকানের উদ্বোধন অনুষ্ঠানে এসে মাহি জানিয়েছন, 'আমার জীবনের খুব গুরুত্বপূর্ণ দিন। আমার নিজের শহর থেকে এই দোকানের যাত্রা শুরু হল। '
মাহি জানিয়েছেন এ বছরই এই সেভেন দোকানের ২০ থেকে ২৫টা শোরুম দেশের বিভিন্ন প্রান্তে খোলা হবে। অন্যদিকে ২০২০ অবধি ২৭৫ অবধি শোরুম খোলার ভাবনা রয়েছে মহেন্দ্র সিং ধোনির। ফিটনেস পোশাক ওজুতো ছাড়াও এই দোকানে বিভিন্ন ইন্ডোর ,ট্রেনিং এবং অ্যাথলেটিক সরঞ্জাম পাওয়া যাবে।

মহেন্দ্র সিং ধোনি জানিয়েছেন, 'ফিটনেস অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় শুধু খেলায় ন. দৈনন্দিন জীবনেও এর উপস্থিতি ভীষণ প্রয়োজন। আমি নিজেও ফুটবল, ব্যাডমিন্টনের মত খেলা খেলেছি। 'সেভেন'-র সমস্ত সামগ্রী ফিটনেস সঠিক রেখেই তৈরি হয়েছে। ' নিজের প্রথম শোরুম নিয়ে উচ্ছ্বসিত মাহি ইনস্টাগ্রামে নিজের দোকানের ছবিও পোস্ট করেছেন।












Click it and Unblock the Notifications