Dhoni's New Look: মহেন্দ্র সিং ধোনির নতুন লুক মুহূর্তে ভাইরাল, কেন এমন হেয়ার স্টাইল মাহির?

Dhoni's New Look: বিশ্বকাপের আগে মহেন্দ্র সিং ধোনি নতুন লুকে। তাঁর নেতৃত্বে ২০০৭ সালের টি ২০ বিশ্বকাপ জেতে ভারত। ২০১১ সালে ৫০ বিশ্বকাপও। মাহির নেতৃত্বে ২০১৩ সালে আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফিও জেতে মেন ইন ব্লু।

তারপর থেকে আর ভারত কোনও আইসিসি ইভেন্টেই চ্যাম্পিয়ন হতে পারেনি। ধোনি আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় জানালেন ক্রিকেটকে পাকাপাকিভাবে গুডবাই জানাননি। তবে তার আগে নতুন হেয়ার স্টাইলে তিনি কি কোনও নতুন বার্তা দিতে চাইছেন?

Dhonis New Look: মহেন্দ্র সিং ধোনির নতুন লুক মুহূর্তে ভাইরাল

চলতি বছরের আইপিএলে ধোনির নেতৃত্বেই চ্যাম্পিয়ন হয়েছে চেন্নাই সুপার কিংস। জল্পনা রয়েছে, আগামী বছরের আইপিএলের পরই ক্রিকেটকে পাকাপাকিভাবে গুডবাই জানিয়ে দেবেন ধোনি। তিনি যখন কেরিয়ার শুরু করেছিলেন, তখন ধোনির বিশেষত্ব ছিল তাঁর মাথার লম্বা চুল, যা ছিল কাঁধ অবধি। ২০০৭ সালের টি ২০ বিশ্বকাপের সময়ও ধোনির চুল তেমনই ছিল।

টি ২০ বিশ্বকাপের পর ধোনি সেই চুল ছেঁটে ফেলার সিদ্ধান্ত নেন। এবারের আইপিএলে ধোনি যে স্টেডিয়ামেই গিয়েছেন সেখানেই তাঁকে সংবর্ধনা দেওয়া হয়েছে। অনেকে ভেবেছিলেন, এবারই বুঝি ধোনি শেষবার ক্রিকেট মাঠে নামছেন। ভক্তদের মধ্যেও ছিল বিপুল উন্মাদনা। ধোনির কাছে অনেকে নানা ছবি নিয়ে পৌঁছে যান সই করাতে, উপহার দিতে।

Dhonis New Look: মহেন্দ্র সিং ধোনির নতুন লুক মুহূর্তে ভাইরাল

তারই মধ্যে একটি ছবি ধোনির মনে ধরে। ফ্যানের তরফে দেওয়া ছবিটিতে ধোনির যে হেয়ার স্টাইল ছিল তা আলিম হাকিমকে দেখান ধোনি। ধোনি-ভক্ত আলি আগেও ধোনির নানা হেয়ার স্টাইল সামনে এনেছিলেন। অনেক সেলেবের হেয়ার স্টাইলেও তিনি চমক দিতে সিদ্ধহস্ত। ধোনির দেখানো ছবি দেখেই তাঁকে লম্বা চুল রাখার পরামর্শ দেন আলিম।

ইনস্টাগ্রামে ধোনির নতুন লুকের ছবি প্রকাশ করে আলিম লিখেছেন, ধোনি ভাই যে ছবিটি দেখিয়েছিলেন সেটা আমারও পছন্দ হয়। যতক্ষণ সেই হেয়ার স্টাইলের মতো না করা যায় ততক্ষণ ধোনির চুলে হাত না দেওয়ারও সিদ্ধান্ত নেন হালিম। কিছুদিন আগে ধোনিকে পনিটেল বাঁধা অবস্থায় দেখা গিয়েছিল। এবার পাওয়া গেল নয়া অবতারে।

এবার ধোনির হেয়ার স্টাইলের বিশেষত্ব শুধু লম্বা চুল নয়। যা দেখে ইতিমধ্যেই নস্ট্যালজিক হয়ে পড়েছেন তাঁর ভক্তরা। আন্তর্জাতিক ক্রিকেটে আবির্ভাবের সঙ্গে এই লম্বা চুলের মিল খুঁজছেন অনেকেই। তবে তারই মধ্যে ধোনির চুলের রংয়েও কিছু বদল এনেছেন আলিম। ম্যাট গ্লে কালার দিয়ে ডাই করা হয়েছে।

নতুন হেয়ার স্টাইলের সঙ্গে কালো সানগ্লাস পরা ধোনিকে দেখে মনে হচ্ছে তার বয়সও যেন কমে গিয়েছে। অনিল কাপুর-সহ বলিউডের অনেক সেলেবও আলিমকে ধোনির চমকপ্রদ হেয়ার স্টাইল নিশ্চিত করার জন্য অভিনন্দন জানিয়েছেন। ক্যাপ্টেন কুল নতুন লুকে যেন আরও বেশি কুল হয়ে উঠেছেন!

(ছবি- আলিম হাকিম ইনস্টাগ্রাম)

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+