শ্রীনির সঙ্গে মিলে আবার কোন সমীকরণ খেলছেন ধোনি, ক্রিকেট ময়দানে নয়া জল্পনা
গুঞ্জন ,ফিসফাস বা রাখঢাক নয়। বিসিসিআইতে ব্রাত্য এন শ্রীনিবাসনের সঙ্গে দেখা করলেন মহেন্দ্র সিং ধোনি।
ক্রিকেট মহলে কান পাতলেই কার্যত এ কথাই শোনা যায় শ্রীনিবাসনের মানস পুত্র মহেন্দ্র সিং ধোনি। শ্রীনি-র অত্যন্ত দুঃসময়েও নিয়মিত তাঁর সঙ্গে যোগাযোগ রেখেছিলেন ধোনি। এমনকি ২০১৫ সাল নাগাদ যখন চেন্নাই সুপার কিংসকে নিয়ে জোড় আলোড়ন তখনও শ্রীনির সঙ্গে দেখা সাক্ষাৎ করতেন মাহি যা নিয়ে সমালোচনার ঝড়ও উঠেছিল।

এবার চেন্নাইতে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ম্যাচ খেলতে গিয়ে শুধু সৌজন্য সাক্ষাৎ করলেন তাই নয় প্রায় ঘন্টা ছয়েকে ইন্ডিয়া সিমেন্টের সদর দফতরে কাটিয়ে এলেন মাহি। এন শ্রীনিবাসন সহ শীর্ষপদাধিকারীদের সঙ্গে বৈঠক করেন ইন্ডিয়া সিমেন্টসের ভিপি মার্কেটিং। এটাই ইন্ডিয়া সিমেন্টের সদর দফতরে ধোনির প্রথম সফর।


সময় কাটান অফিসের দারুণভাবে সাজানো জিমেও। আইসিএলের পক্ষ থেকে জানানো হয়েছে কোম্পানিতে কাজের জন্যই এসেছিলেন মাহি। ইন্ডিয়া সিমেন্টের পক্ষ থেকে জানানো হয়েছে ধোনির এই সাক্ষাতে তারা দারুণ খুশি।

এই সাক্ষাতে ভারতের ক্রিকেট রাজনীতিতে নতুন কোনোও সমীকরণ সামনে এল কিনা তা নিয়ে প্রশ্ন অবশ্য থাকছে। তবে আপাতত তা নিয়ে মুখ না খুলে ছবিতে মজলেই যথেষ্ট।












Click it and Unblock the Notifications