ভারতীয় সেনাবাহিনীকে নিয়ে তৈরি ধারাবাহিকে অভিনয় করতে পারেন ধোনি

ভারতীয় সেনাবাহিনীকে নিয়ে তৈরি ধারাবাহিকে সঞ্চালক ধোনি

ভারতীয় জওয়ানদের নিয়ে তৈরি এক ধারাবাহিকে অভিনয় করতে চলেছেন দেশের বিশ্বকাপজয়ী প্রাক্তন অধিনায়ক মহেন্দ্র সিং ধোনি।

বিশেষ ভূমিকায় অতিথি হিসেবে ধারাবাহিকে অভিনয় করার খবর জানা গিয়েছে। ভারতীয় জওয়ানদের নিয়ে তৈরি হতে চলা এই সিরিজটি ২০২০ সালের জুন মাসে সম্প্রচার হতে পারে বলে জানা গিয়েছে। আরও জানা গিয়েছে জওয়ানদের এই সিরিজে সঞ্চালকের ভূমিকাতে টিভির পর্দায় চমক দিতে পারেন মাহি।

ভারতীয় সেনাবাহিনীকে নিয়ে তৈরি ধারাবাহিকে অভিনয় করতে পারেন ধোনি

ক্রিকেট থেকে এই মুহূর্তে ধোনি অবশ্য বিশ্রামে রয়েছেন। চলতি বছরে নিউজিল্যান্ডের বিরুদ্ধে ইংল্যান্ডের মাটিতে বিশ্বকাপ সেমিফাইনাল খেলার পর এই মুহূর্তে দেশের জার্সিতে খেলার মধ্যে নেই ধোনি। তাঁর অবসর নিয়ে ভারতীয় ক্রিকেটমহলে জোর জল্পনা চলছে।

ভারতীয় সেনাবাহিনীকে নিয়ে তৈরি ধারাবাহিকে অভিনয় করতে পারেন ধোনি

অন্য দিকে ধোনির অবসর নিয়ে বোর্ডের সভাপতি সৌরভ জানিয়েছেন, 'ধোনির মতো মহান ক্রিকেটারের বিদায় নিয়ে সিদ্ধান্তটা বন্ধ দরজার ভিতরেই হবে। যা সিদ্ধান্ত হবে সকলেই জানতে পারবেন।' অন্যদিকে আইপিএলে ধোনির ফর্ম দেখেই ভারতীয় দলে তাঁর জায়গা নিয়ে আলোচনা হবে বলে কোচ শাস্ত্রী জানিয়েছেন। ধোনি নিজে আবার অবসর নিয়ে জানুয়ারির পর প্রশ্ন করতে বলেছেন!

ভারতীয় সেনাবাহিনীকে নিয়ে তৈরি ধারাবাহিকে অভিনয় করতে পারেন ধোনি

শেষ পর্যন্ত বয়সকে বুড়ো আঙুল দেখিয়ে মাহি ২০২০ সালে অস্ট্রেলিয়া মাটিতে টি-টোয়েন্টি বিশ্বকাপ পর্যন্ত খেলেন কিনা, সেটাই এখন দেখার। তার আগে অবশ্য টিভির পর্দায় নতুন অবতারে ধোনিকে দেখা যাবে বলে খবর।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+