IPL 2021: সানরাইজার্স হায়দরাবাদের বিরুদ্ধে কেন এগিয়ে চেন্নাই সুপার কিংস? জানুন সম্ভাব্য একাদশ
আইপিএলে আজ শারজায় এক বনাম আটের লড়াই। ১০ ম্যাচে ১৬ পয়েন্ট নিয়ে পয়েন্ট তালিকার শীর্ষে থাকা চেন্নাই সুপার কিংসের সামনে আজ চলতি আইপিএলে সবার নীচে থাকা সানরাইজার্স হায়দরাবাদ। কেন উইলিয়ামসনদের আইপিএলের শেষ চারে ওঠার সম্ভাবনাই নেই। তবে তাঁরা অন্য দলগুলিকে হারিয়ে শেষ চারে কে কত নম্বরে থাকবে বা কে প্লে অফের টিকিট পাবে সেইসব হিসেব এদিক-ওদিক করে দিতেই পারে। যেমন আগের ম্যাচেই রাজস্থান রয়্যালসকে হারিয়ে সঞ্জু স্যামসনদের খাদের কিনারায় ঠেলে দিয়েছিল হায়দরাবাদ। মহান অনিশ্চয়তার খেলায় ধোনিরা হারলেও শীর্ষস্থান খোয়াতে হবে না, তবে জিতলেই এক নম্বর দল হিসেবে প্লে অফে যাওয়ার লক্ষ্যে এগিয়ে যাবে সুপার কিংস।

ফেভারিট চেন্নাই
চেন্নাই সুপার কিংস ও সানরাইজার্স হায়দরাবাদ আইপিএলে পরস্পরের মুখোমুখি হয়েছে ১৫ বার। ১১টিতেই জিতেছে সিএসকে। চারটিতে সানরাইজার্স। গত বছর দুবাইয়ে আইপিএলের প্রথম সাক্ষাতে সানরাইজার্স হায়দরাবাদ চেন্নাই সুপার কিংসকে ৭ রানে হারিয়েছিল, ফিরতি ম্যাচে চেন্নাই জিতেছিল ২০ রানে। চলতি আইপিএলের প্রথম সাক্ষাতে সানরাইজার্সকে ৭ উইকেটে হারিয়েছিল চেন্নাই সুপার কিংস। ওই ম্যাচের পরই নেতৃত্ব হারান ডেভিড ওয়ার্নার। খারাপ ফর্মের কারণে যিনি এবারের আইপিএলের বাকি ম্যাচগুলিতেও আর নামতে পারবেন না।

অঘটনের লক্ষ্যে সানরাইজার্স
সানরাইজার্স হায়দরাদ আগেই জানিয়েছে বাকি ম্যাচগুলিতে তরুণ ক্রিকেটারদেরই সুযোগ দেওয়া হবে। ডেভিড ওয়ার্নারের পরিবর্তে অরেঞ্জ আর্মির হয়ে প্রথম ম্যাচ খেলতে নেমেই ঝকঝকে হাফ সেঞ্চুরি করেছেন জেসন রয়। কেন উইলিয়ামসন অধিনায়কোচিত অপরাজিত অর্ধশতরান করে দলকে জিতিয়েছেন, ভালো খেলেছেন অভিষেক শর্মা। আজকের ম্যাচে নতুন কাউকে সুযোগ দেওয়া হবে নাকি উইনিং কম্বিনেশনই সানরাইজার্স ধরে রাখবে, সেটা স্পষ্ট নয়। সানরাইজার্স হায়দরাবাদের সম্ভাব্য একাদশ- জেসন রয়, ঋদ্ধিমান সাহা (উইকেটকিপার), কেন উইলিয়ামসন (অধিনায়ক), প্রিয়ম গর্গ, অভিষেক শর্মা, জেসন হোল্ডার, আবদুল সামাদ, রশিদ খান, ভুবনেশ্বর কুমার, সিদ্ধার্থ কৌল, সন্দীপ শর্মা।

পরীক্ষা-নিরীক্ষায় যাবেন ধোনিরা?
হাল্কা চোটের কারণে আগের ম্যাচে ডোয়েইন ব্র্যাভাকে বিশ্রাম দিয়েছিল চেন্নাই সুপার কিংস। আজকের ম্যাচে তিনি দলে ফিরতেও পারেন স্যাম কারানের জায়গায়। শারজার মন্থর উইকেটে জশ হ্যাজলউডের পরিবর্ত হিসেবে ইমরান তাহিরকেও সুযোগ দেওয়া হতে পারে। গত মরশুমে চেন্নাই সুপার কিংস হতাশ করলেও এবার দারুণ ছন্দে রয়েছে সিএসকে। কঠিন ম্যাচও অনায়াস দক্ষতায় বের করে নিয়ে যাচ্ছে সিএসকে। চেন্নাই সুপার কিংস আজ জিতে পয়েন্ট তালিকার প্রথম স্থান ধরে রেখে পরের ম্যাচগুলিতে পরীক্ষা-নিরীক্ষায় যেতে পারে। চেন্নাই সুপার কিংসের সম্ভাব্য একাদশ- ফাফ দু প্লেসি, ঋতুরাজ গায়কোয়াড়, মঈন আলি, অম্বাতি রায়ুডু, সুরেশ রায়না, মহেন্দ্র সিং ধোনি (অধিনায়ক ও উইকেটকিপার), রবীন্দ্র জাদেজা, স্যাম কারান বা ডোয়েইন ব্র্যাভো, শার্দুল ঠাকুর, দীপক চাহার, জশ হ্যাজলউড বা ইমরান তাহির।
🎥 The Rising challenge and the week ahead!
— Chennai Super Kings - Mask P😷du Whistle P🥳du! (@ChennaiIPL) September 30, 2021
Pre Match vibe at the camp ahead of the clash against SRH!#SRHvCSK #WhistlePodu #Yellove 🦁💛 @PhonePe_ pic.twitter.com/El9XM458CK
The grind continues.. #OrangeArmy #OrangeOrNothing #IPL2021 pic.twitter.com/cz8u0AwRYi
— SunRisers Hyderabad (@SunRisers) September 29, 2021
Blade Check ✅#SRHvCSK #WhistlePodu #Yellove 🦁💛 @imjadeja pic.twitter.com/u4Z0FXgp2w
— Chennai Super Kings - Mask P😷du Whistle P🥳du! (@ChennaiIPL) September 30, 2021












Click it and Unblock the Notifications