ধোনি- যাদব সেঞ্চুরিয়নে নামছেন টার্গেট নিয়ে, বিরাটের লক্ষ্য ধামাকা

শুক্রবার দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে ভারতের ষষ্ঠ একদিনের ম্যাচ খেলতে নামছে ভারত। সেঞ্চুরিয়নের সুপার স্পোর্টস পার্কে শেষ ম্যাচ। 
 

শুক্রবার দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে ভারতের ষষ্ঠ একদিনের ম্যাচ খেলতে নামছে ভারত। সেঞ্চুরিয়নের সুপার স্পোর্টস পার্কে শেষ ম্যাচ। সিরিজ ইতিমধ্যেই জিতে গেছে ভারতীয় দল। সিরিজ ৪-১ হয়ে গেছে। ধোনি ও কুলদীপ যাদবের নিজেদের কিছু লক্ষ্য আছে, সেটা পূরণ করা যেমন টার্গেট থাকবে ঠিক তেমনিই লক্ষ্য হবে প্রোটিয়া ব্রিগেডের স্কোরলাইন ৫-১ করা।

ধোনি- যাদব সেঞ্চুরিয়নে নামছেন টার্গেট নিয়ে, বিরাটের লক্ষ্য ধামাকা

শেষ ম্যাচের আগে চোখ বুলিয়ে নিন বেশ কিছু পরিসংখ্যানে। কোনও দ্বাক্ষিক সিরিজে পাঁচটি একদিনের ম্যাচ জেতার দরজায় দাঁড়িয়ে ভারতীয় দল। এর আগে ২০০১-০২ সালে অস্ট্রেলিয়া এই কৃতিত্ব দেখাতে পেরেছে।কুলদীপ যাদব এখন অবধি এই সিরিজে ১৬ উইকেট পকেটস্থ করেছেন। আর ৩ টি উইকেট পেলে তবে একদিনের ক্রিকেটে দ্বিপাক্ষিক সিরিজে সর্বোচ্চ উইকেট শিকারি হবেন। এর আগে ভারতের জাভাগাল শ্রীনাথ ও অমিত মিশ্র-র ১৮ টি করে উইকেট নেওয়া রয়েছে। পাশাপাশি ওয়েস্টইন্ডিজ প্যাট্রিক প্যাটারসন ও দক্ষিণ আফ্রিকা ক্রেগ ম্যাথিউজ ১৭ টি করে উইকেট নিয়েছেন।

এছাড়া ধোনির ৩৩ রান হলে তিনি চতুর্থ ভারতীয় হিসেবে একদিনের ম্যাচে ১০ হাজার রানের মালিক হবেন। পাশাপাশি কেরিয়ারে ৪০০ স্টাম্পিং করে ফেলছেন মাহি। তারমধ্যে এশিয়া একাদশের হয়ে তিনটি ক্যাচ রয়েছে। তাই যদি ধোনি আরও তিনটি উইকেট ব্যাগে পুড়তে পারেন তাহলে ভারতের জার্সি গায়েও ৪০০ উইকেট হয়ে যাবে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+