ধোনি- কপিল যুগলবন্দীতে ইডেনে এক কোন সকাল, জানুন কী হল নন্দনকাননে
কলকাতার এক নামী টিএমটি বারের শ্যুটিংয়ে কলকাতায় ঝটিকা সফরে এলেন ধোনি ও কপিল।
ইডেনে হাজির দুই প্রাক্তন ভারত অধিনায়ক। একজন কপিল দেব অন্যজন মহেন্দ্র সিং ধোনি। সাদা পোশাকের দুই তারকাকে দেখে শুরুতে জল্পনা শুরু হলেও কিছুক্ষণের মধ্যেই বিষয় পরিষ্কার হয়ে যায়। বিজ্ঞাপনী শ্যুটিংয়ে হাজির হয়েছেন দুই ভারতীয় তারকা।

ইডেনে এসেছেন ধোনি- কপিল আর সৌরভ থাকবেন না তাও আবার হয় নাকি তাই দাদাও হাজির হন সৌজন্য সাক্ষাৎকারে। অরিন্দম শীলের নির্দেশনায় অভিনয় করেন কপিল ও ধোনি। একটি টিএমটি -বারের শ্যুটিংয়ে কলকাতার ইডেনে হল এদিন। সারা দিনের দারুণ ব্যস্ততার মধ্যেই চনমনে মেজাজে পাওয়া গেল ধোনি- কপিলদের। সৌরভের সঙ্গেও খোশ গল্পে মাতলেন সকলেই।
এদিকে বিজ্ঞাপনী ব্যস্ততার মধ্য়ে শ্যুটিং ইউনিটে-র হাজির বাচ্চাদের সঙ্গেও সময় কাটান মাহি। খুদেরাও দারুণ খুশি ধোনি তাদের সঙ্গে গল্প করায়। মাহি নাকি তাদের টিপস দিয়েছেন, ঠিক কীভাবে শট মারা উচিত।
এই কলকাতার সঙ্গে ধোনির একটা যোগ রয়েছে। তিনি মাহি হয়ে ওঠার আগে বিভিন্ন সময়ে খেপ খেলতেও আসতেন কলকাতায়। ফলে ইডেনে এসে পিচের দিকে যাবেন না তাও আবার হয় নাকি। দিন কয়েক বাদেই ইডেনে ভারত- বনাম শ্রীলঙ্কা প্রথম টেস্ট। অভিজ্ঞা ভারত অধিনায়ক নিজের চোখে একবার পরখ করে দেখে গেলেন পিচ।












Click it and Unblock the Notifications