ধোনিকে নিয়ে জল্পনা ,তিরুবনন্তপুরমেই কি 'দ্য এন্ড'

গত ম্যাচে দলকে জয় এনে দিতে পারেননি, তাতেই ভিলেন ধোনি। প্রাক্তনরাও মুখ খুলছেন। 

ভারতীয় ক্রিকেটে যতক্ষণ আপনি পারফরম্যান্স করছেন ততক্ষণ রাজা। আর পারফরম্যান্স যদি একটু নড়চড় হয় তাহলে আপনি খাজা। এমনটাই ভারতীয় ক্রিকেটের রীতি। ক্রিকেটবোদ্ধা থেকে ফ্যান এখানে কারোর পার্থক্য থাকে না।

ধোনিকে নিয়ে জল্পনা ,তিরুবনন্তনপুরমেই কী 'দ্য এন্ড'

রাজকোটে নিউজিল্যান্ডের বিরুদ্ধে ম্যাচ হারের পরই আঙুল উঠেছিল ধোনির দিকে। টি-টোয়েন্টির রান চেসিং -র থেকে ধীরে রান তাড়া করেছিলেন মাহি। তাই ফিনিশার মাহি আর নেই বলে রব উঠেছিল। এমনকি প্রাক্তন ভিভিএস লক্ষ্মণও রব তুলেছিলেন ধোনির এবার টি-টোয়েন্টি বুট তুলে রাখা উচিত। তিনি ভালো একদিনের ক্রিকেটার সেটাই মন দিয়ে খেলা উচিত।

ধোনিকে নিয়ে জল্পনা ,তিরুবনন্তনপুরমেই কী 'দ্য এন্ড'

লক্ষ্মণ বলেন,' এখন ধোনির টি ২০ ফর্ম্যাট থেকে সরে ‌যাওয়ার সময় হয়েছে। চার নম্বরে ব্যাট করতে এসে এখন ধোনির আই সেট হতে এখন অনেক বেশি সময় লাগে। ভারত ‌যখন বিশাল রান তাড়া করছে তখন ধোনির উচিত ছিল কোহলিকে স্ট্রাইক ‌দেওয়া।'

তিরুবনন্তপুরমেই কি 'দ্য এন্ড'

তিনি আরও বলেন, 'আমার মনে হয় ধোনির টি ২০ ফর্ম্যাট ছেড়ে দেওয়া উচিত। এতে নতুন ছেলেরা সু‌যোগ পাবে। ধোনি একদিনের ম্যাচের জন্যই আদর্শ প্লেয়ার।'

তিরুবনন্তপুরমেই কি 'দ্য এন্ড'

এদিকে নিন্দুক মহল বলেছে সঞ্জু স্যামসন, ঋষভ পন্থের মত তরুণদের জন্য ধোনির জায়গা ছেড়ে দেওয়া উচিত। সাধারণ ফ্যানদেরও মত এটাই ঠিক সময় ধোনির টি-টোয়েন্টি থেকে সরে দাঁড়ানোর জন্য। কারণ তাহলে তিনি সম্মান নিয়ে সরতে পারবেন। নইলে সেটাও খোয়াবেন ভারতের সর্বকালের সেরা অধিনায়ক।

<iframe width='100%'%'%' height="315" src="https://www.youtube.com/embed/6H_hQ2w9uYE" frameborder="0" allowfullscreen></iframe>

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+