ক্রিকেটে নেই, তবে কিসে আছেন মাহি, দেখলে চমকে যাবেন
ক্রিকেট তাঁর প্যাশন , তবে ক্রিকেট নিয়েই শুধু বুঁদ থাকেন না। নিজের রাস্তায় চলা দারুণ পছন্দ তাঁর।
Cricket
oi-Debalina
By Debalina Dutta
পিঠে ব্যাগ, পায়ে কেডস, পরণে সাদা জামা। মহেন্দ্র সিং ধোনি কি আবার স্কুলে যাচ্ছেন নাকি। সম্প্রতি নিজের সোশ্যাল প্রোফাইলে এই ছবি পোস্ট করেছেন প্রাক্তন ভারত অধিনায়ক।
ছবি সৌজন্যে : ইনস্টাগ্রাম
টেস্ট জার্সিকে বিদায় জানিয়েছেন বেশ কিছুদিন। তাই ষখন বিরাটের ভারতীয় দল ব্যস্ত রয়েছে ক্রিকেট ধোনি তখন বেশ খানিকটা নিজের মতো সময় কাটিয়ে নিচ্ছেন। দিন কয়েক আগে বাড়িতে নিজের পোষ্যকে ট্রেনিং দেওয়ার ভিডিও ভাইরাল হয়েছিল। তারপর স্ত্রী সাক্ষী-র জন্মদিন পালন করে তিনি সোজা চলে গিয়েছিলেন কাশ্মীরে। সেখানে সামরিক বাহিনীর সঙ্গে বিভিন্ন জায়গায় ঘোরেন তিনি। আবার শিকার হন কাশ্মীর যুবকদের ট্রোলের। সব কিছু কাটিয়ে মাহি এখন বুঁদ অন্য কাজে। এখন স্কাই ডাইভিং করছেন তিনি। ডাইভিংয়ের ছবি না পাওয়া গেলেও মাহি ডাইভিং ড্রেস পড়ে বসে ও দাঁড়িয়ে থাকার ছবি পোস্ট করেছেন নিজেই। পাশে লিখেছেন স্কাইডাইভিংয়ের জন্য তৈরি, এবার পড়ার সময়।
এদিকে এই মুহূর্তে ভারতীয় দল ফিরোজ শাহ কোটলায় শ্রীলঙ্কার বিরুদ্ধে তৃতীয় টেস্ট খেলছে। বিরাটের দল যেখানে বাইশ গজের প্রতিপক্ষকে বধ করতে চাইছেন , ঠিক সেখানেই মাহি ব্যস্ত ক্রিকেট থেকে দূরে নিত্য নতুন ইনোভেশনে।