স্টাম্পের পিছনে থাকেন 'অধিনায়ক মাহি', কেমন কথা দেখে নিন ধোনির ভাইরাল ভিডিও
মহেন্দ্র সিং ধোনি এখন হয়ত ভারতের অধিনায়ক নন, কিন্তু তাঁর মধ্যে অধিনায়কত্ব ভিতরে ভিতরে ঢুকে রয়েছে।
News
oi-Debalina Dutta
By Debalina Dutta
মহেন্দ্র সিং ধোনি এখন হয়ত ভারতের অধিনায়ক নন, কিন্তু তাঁর মধ্যে অধিনায়কত্ব ভিতরে ভিতরে ঢুকে রয়েছে। সরকারিভাবে তাঁর হাত দায়িত্ব না থাকলেও তিনি বিভিন্ন সময়েই বেশ ভালোভাবেই দলের ক্রিকেটারদের গাইড করেন সেটা জানা যাচ্ছে। সৌজন্যে স্টাম্প মাইকের রেকর্ডিং।
৩৬ বছরের মহেন্দ্র সিং ধোনি যেহেতু উইকেট কিপিং করেন তাই প্রতি মুহূর্তে তিনি স্টাম্প মাইকের কাছে থাকেন। ইদানিং মাহির স্টাম্প মাইকের সমস্ত নির্দেশাবলীই ভাইরাল হয়ে উঠছে। দলের তরুণ থেকে সিনিয়র সকলকেই তিনি নিজের মতো করে গাইড করতে থাকেন। ভারত বনাম দক্ষিণ আফ্রিকা টি-টোয়েন্টি ম্যাচ চলাকালীন তাঁর সিএসকে দলের সতীর্থ সুরেশ রায়নাকে গাইড করছিলেন মাহি। এখন সোশ্যাল মিডিয়ায় ভাইরাল সেই ভিডিও। ভারত বনাম দক্ষিণ আফ্রিকা তৃতীয় টি-টোয়েন্টি ম্যাচে রায়না কে ধোনি বলে দেন কীভাবে বল করতে হবে।
রায়না ১৪তম ওভারে বল করতে আসেন। ঠিক তার আগের ওভারেই বল করেছিলেন অক্ষর প্যাটেল, তিনি নিজের প্রথম ওভারেই ১৬ রান দিয়েছিলেন। ধোনি তাই টিপস দিচ্ছিলেন রায়নাকে ঠিক কী ভাবে বলটা করলে ভালো হয়। প্রথম তিন বলে তিন রান খান রায়না। এরপরেই ধোনির মোক্ষম বার্তা ছিল 'ডান্ডে পে তেজ মত ডাল না, ডান্ডে পে তেজ মত ডাল না। ' অর্থাৎ স্টাম্পে জোরে ও সোজা বল করো না এটাই ছিল বার্তা।
আর ধোনির কথার ঠিক উল্টো বল করেন সুরেশ রায়না। সঙ্গে সঙ্গে যা হবার তাই হয় ,একেবারে সপাটে চার খেয়ে যান তিনি। তাহলে কী ধোনির কথা শুনতে পাননি তিনি। এটাই এখন সোশ্যাল মিডিয়ায় লাখ টাকার প্রশ্ন।