বিরাটকে দলে চাননি মহেন্দ্র সিং ধোনি, বিস্ফোরক প্রাক্তন জাতীয় নির্বাচক

একটি সিদ্ধান্ত আর তারপর তাঁকে সরে যেতে হয়েছিল নির্বাচক প্রধানের পদ থেকে। বহু বছর সেই গোপন তথ্যের বোমা ফাটালেন প্রাক্তন নির্বাচক প্রধান বেঙ্গসরকার।

একটি সিদ্ধান্ত আর তারপর তাঁকে সরে যেতে হয়েছিল নির্বাচক প্রধানের পদ থেকে। বহু বছর সেই গোপন তথ্যের বোমা ফাটালেন প্রাক্তন নির্বাচক প্রধান বেঙ্গসরকার। সংবাদমাধ্যমের সামনে তুলে আনলেন বিশ্বকাপজয়ী দলের সদস্য। বেঙ্গসরকারের জানিয়েছেন ২০০৮ সালে সমস্যাটা শুরু হয়েছিল বিরাটকে দলে নেওয়া নিয়েই।

বিরাটকে দলে চাননি মহেন্দ্র সিং ধোনি, বিস্ফোরক প্রাক্তন জাতীয় নির্বাচক

বাদ দেওয়া হয়েছিল বদ্রীনাথকে। যা মেনে নিতে পারেননি শ্রীনিবাসন থেকে শুরু করে তৎকালীন ভারতীয় অধিনায়ক ধোনি ও কোচ গ্যারি কার্স্টেন। ভারতীয় দলে বিরাটের জায়গা, তৎকালীন অধিনায়ক ধোনিও খুব একটা ভালোভাবে নেননি বলেও মনে করেন বেঙ্গসরকার।

২০০৮-এর অগাস্টে শ্রীলঙ্কায় একদিনের সিরিজে ভারতীয় দলে সুযোগ পান বিরাট। ততদিনে অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপ জিতেছে ভারত। বিরাটের প্রতিভায় বেঙ্গসরকার আস্থা ছিল তাই তিনি তাঁকে ভারতীয় দলে চান বেঙ্গসরকার। কিন্তু শ্রীনি আর ধোনি চেয়েছিলেন বিরাট নয়, সুযোগ দেওয়া হোক তামিলনাড়ুর ব্যাটসম্যান বদ্রীনাথকে।

বিরাটকে দলে চাননি মহেন্দ্র সিং ধোনি, বিস্ফোরক প্রাক্তন জাতীয় নির্বাচক

বেঙ্গসরকার বলেছেন, 'বদ্রীনাথ চেন্নাই সুপারকিংসের ক্রিকেটার ছিল। আমি জানতাম ওরা ভারতীয় দলে বদ্রীনাথকেই চায়। কিন্তু বদ্রীনাথের বদলে বিরাট সুযোগ পাওয়াই ক্ষুব্ধ হন শ্রীনিবাসন।' সেসময় আইপিএলে চেন্নাই সুপারকিংস ছিল বিসিসিআই বিগ বস শ্রীনির। সেই দলের অধিনায়ক ছিলেন ভারত অধিনায়ক মহেন্দ্র সিং ধোনি।

বেঙ্গসরকারের সিদ্ধান্তের সমর্থনে ছিলেন না কোচ গ্যারি কার্স্টেনও। আরও একধাপ এগিয়ে তিনি জানিয়েছেন তাঁর মতে সেটাই বিরাটকে সুযোগ দেওয়ার এটাই সেরা সময়। অথচ তাঁকে বাকি চার নির্বাচক সমর্থন করলেও কোচ কার্স্টেন এবং ধোনি আগ্রহী ছিলেন না।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+