অবসর প্রসঙ্গে মুখ খুললেন ধোনি, চেন্নাইয়েই খেলবেন শেষ ম্যাচ! শুনুন আবেগঘন বক্তব্য
মহেন্দ্র সিং ধোনির উপস্থিতিতেই আজ চেন্নাইয়ে চতুর্থ আইপিএল খেতাব জয়ের সেলিব্রেশনের আয়োজন করলেন চেন্নাই সুপার কিংসের কর্তারা। আর সেখানেই আবেগাপ্লুত হয়ে পড়লেন মহেন্দ্র সিং ধোনি। তিনি ফিরলেই চেন্নাইয়ে সেলিব্রেশন হবে বলে আগেই জানিয়েছেন সিএসকে সিইও কাশী বিশ্বনাথন। ভারতীয় দলের মেন্টরের দায়িত্ব পালন করে ধোনি দেশে ফেরার পর আজ ছিল সেই অনুষ্ঠান। সেখানেই নিজের ভবিষ্যৎ নিয়ে মুখ খুললেন মাহি।

এবারের আইপিএল জয়ের পর থেকেই জল্পনা শুরু হয় মহেন্দ্র সিং ধোনির অবসর নিয়ে। মেগা নিলামের আগে ধোনিকে ধরে রাখা হবে কিনা সে প্রসঙ্গে জল্পনার মধ্যেই সিএসকে শিবির থেকে খবর আসছিল, ধোনিকে রেখেই যাবতীয় পরিকল্পনা করা হবে। ধোনি নিজেও আইপিএলের পর নিজের অবসর নিয়ে কিছু না বললেও সিএসকেতে যে প্রাক্তন হয়ে যাননি তা স্পষ্ট করে দেন। তবুও ধোনি নিজে চেন্নাই সুপার কিংসের কম্বিনেশনের কথা ভেবে খেলবেন কিনা, নাকি মেন্টরের দায়িত্বে থাকবেন সেই জল্পনা থামেনি। আইপিএল চলাকালীন ধোনি এমনটাও বলেছিলেন, আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসরের সময় সমর্থকরা মাঠে থাকতে পারেননি। তবে আইপিএলের ক্ষেত্রে তাঁরা আমাকে বিদায় জানানোর সুযোগ পাবেন মাঠে উপস্থিত থেকেই।
A promise from #Thala…#Anbuden awaiting… 💛🦁#WhistlePodu #Yellove pic.twitter.com/zGKvtRliOY
— Chennai Super Kings - Mask P😷du Whistle P🥳du! (@ChennaiIPL) November 20, 2021
আজ ধোনি বলেন, আমি এখনও কিছু ভাবিনি কী করব। এখন সবে নভেম্বর, আইপিএল হবে এপ্রিলে। সব সময়ই নিজের ক্রিকেট নিয়ে পরিকল্পনামাফিক এগিয়েছি। আন্তর্জাতিক ক্রিকেটে আমার শেষ একদিনের আন্তর্জাতিক ম্যাচটি রাঁচিতে খেলেছি। আশা করি, শেষ টি ২০ ম্যাচটি আমি আইপিএলে চেন্নাইয়েই খেলব। তবে সেটি আগামী বছর নাকি পাঁচ বছর পর তা এখন বলতে পারছি না। ক্রিকেটে গত কয়েক বছরে যে ইতিবাচক বদল এসেছে সেজন্য আমি প্রাক্তন ক্রিকেটার, সতীর্থ, বিসিসিআইয়ের প্রশাসনে থাকা সকলকে তাঁদের অবদানের জন্য ধন্যবাদ জানাই। সকলের প্রয়াসে ক্রিকেট আরও উন্নতির দিকেই এগিয়ে যাবে। উল্লেখ্য, ধোনির নেতৃত্বেই এর আগে সিএসকে ২০১০, ২০১১ ও ২০১৮ সালে আইপিএল চ্যাম্পিয়ন হয়। ২০১০ ও ২০১৪ সালে চ্যাম্পিয়ন্স লিগ খেতাবও জেতে।
Celebrating 75 years of nation building! The Passion of @TheIndiaCements and this bond is always 💛
— Chennai Super Kings - Mask P😷du Whistle P🥳du! (@ChennaiIPL) November 20, 2021
Join the Super Celebrations at 5⃣:3⃣0⃣ PM! Register now ➡️ https://t.co/mn34ApWb4z#WhistlePodu 🦁 pic.twitter.com/zTGoM4PY9q
গত বছরই প্রথমবার আইপিএলে প্রথমবার শেষ চারে পৌঁছাতে না পেরে হতাশাজনকভাবে আইপিএল অভিযান শেষ করেছিল। আইপিএলে বুড়ো দলের তকমাও লাগিয়ে দেওয়া হয়েছিল সিএসকে-র গায়ে। সে কথা টেনে চেন্নাই সুপার কিংস তথা ইন্ডিয়া সিমেন্টসের কর্ণধার, প্রাক্তন বিসিসিআই সভাপতি এন শ্রীনিবাসন বলেন, অনেকেই আমাদের দলকে পাত্তা দিতে চাননি। কিন্তু আমাদের আস্থা দলের উপর ছিল।
Kings' in Attendance 😎
— Chennai Super Kings - Mask P😷du Whistle P🥳du! (@ChennaiIPL) November 20, 2021
Super Fans this way🥳 ➡️ https://t.co/mZyvJOGqp7#WhistlePodu #Yellove 🦁💛 pic.twitter.com/KBO8ORLLS3
ইন্ডিয়া সিমেন্টসের ৭৫ বছর বর্ষপূর্তির অনুষ্ঠানটি হল আইপিএল জয়ের সেলিব্রেশনের মাধ্যমে। উপস্থিত ছিলেন মুখ্যমন্ত্রী এম কে স্ট্যালিন, আইপিএল গভর্নিং কাউন্সিলের চেয়ারম্যান ব্রিজেশ প্যাটেল, বিসিসিআই সচিব জয় শাহ, প্রাক্তন ভারত অধিনায়ক কপিল দেব, কৃষ্ণমাচারী শ্রীকান্ত প্রমুখ। জয় বলেন, আমি জানি আপনারা সবাই ফের আইপিএল চিপকে যাতে হয় তার অপেক্ষায় রয়েছেন। আইপিএল বেশি দূরে নেই। পঞ্চদশ আইপিএল হবে ভারতে। আরও নতুন দুটি দল যোগ হচ্ছে, ফলে আরও আকর্ষণীয় হবে আইপিএল। মেগা নিলামে দেখা যাবে দলগুলি কেমন হয়।
MaSter 😍#THA7A #WhistlePodu 🦁 pic.twitter.com/EQrTxmAdRN
— Chennai Super Kings - Mask P😷du Whistle P🥳du! (@ChennaiIPL) November 20, 2021












Click it and Unblock the Notifications