ICC T20 WC: ধোনির মতোই টি ২০ বিশ্বকাপে শ্রীলঙ্কা দলের সঙ্গে থাকবেন প্রাক্তন তারকা অধিনায়ক

টি ২০ বিশ্বকাপে বিরাট কোহলিদের সঙ্গে মেন্টর হিসেবে থাকবেন আগের সব কটি টি ২০ বিশ্বকাপে দেশকে নেতৃত্ব দেওয়া তথা প্রথম টি ২০ বিশ্বকাপজয়ী ভারত অধিনায়ক মহেন্দ্র সিং ধোনি। পাকিস্তান সহকারী কোচ হিসেবে নিয়োগ করেছে ম্যাথু হেডেন ও ভার্নন ফিলান্ডারকে। এবার তাঁদের মতোই টি ২০ বিশ্বকাপ অভিযানে শ্রীলঙ্কা দলের সঙ্গে থাকবেন মাহেলা জয়বর্ধনে।

টি ২০ বিশ্বকাপে শ্রীলঙ্কার পরামর্শদাতা হলেন প্রাক্তন অধিনায়ক

ধোনি আইপিএলে চেন্নাই সুপার কিংসকে নেতৃত্ব দিচ্ছেন। হেডেন আইপিএলে ধারাভাষ্য দিচ্ছেন। মাহেলা জয়বর্ধনে ২০১৭ সাল থেকে মুম্বই ইন্ডিয়ান্সের হেড কোচ। তাঁর কোচিংয়ে চারটির মধ্যে তিনটি আইপিএলেই চ্যাম্পিয়ন হয়েছে রোহিত শর্মার দল। টি ২০ বিশ্বকাপের পর ভারতের কোচের পদ থেকে সরে যাচ্ছেন রবি শাস্ত্রী। বিসিসিআই সূত্রে জানা গিয়েছিল, শাস্ত্রীর স্থলাভিষিক্ত হওয়ার জন্য মাহেলা জয়বর্ধনেকে প্রস্তাব দেওয়া হয়েছিল। কিন্তু শ্রীলঙ্কার প্রাক্তন অধিনায়ক সেই প্রস্তাব ফিরিয়ে দিয়ে জানান শ্রীলঙ্কা দলের সঙ্গেই তিনি যুক্ত থাকতে চান।

টি ২০ বিশ্বকাপে শ্রীলঙ্কার পরামর্শদাতা হলেন প্রাক্তন অধিনায়ক

টি ২০ বিশ্বকাপের সরাসরি সুপার টুয়েলভে খেলতে পারবে না শ্রীলঙ্কা। প্রথম রাউন্ড থেকেই সুপার টুয়েলভে খেলার ছাড়পত্র মিলবে। এই প্রথম রাউন্ডেই শ্রীলঙ্কা দলের সঙ্গে পরামর্শদাতা হিসেবে থাকবেন মাহেলা। ওয়েস্ট ইন্ডিজে আগামী বছর অনূর্ধ্ব ১৯ বিশ্বকাপও রয়েছে। সেই বিশ্বকাপের জন্য প্রস্তুত হতে শ্রীলঙ্কা অনূর্ধ্ব ১৯ দলের পরামর্শদাতা ও মেন্টরও হয়েছেন জয়বর্ধনে। আইপিএলে মুম্বই ইন্ডিয়ান্সের খেলা শেষ হলেই তিনি বায়ো বাবল থেকে সরাসরি যোগ দেবেন শ্রীলঙ্কার বিশ্বকাপ দলের সঙ্গে। মুম্বই ইন্ডিয়ান্স আইপিএল ফাইনালে উঠলে ১৫ অক্টোবর অবধি মুম্বই ইন্ডিয়ান্সের সঙ্গেই থাকতে হবে মাহেলাকে। টি ২০ বিশ্বকাপের প্রথম রাউন্ডে শ্রীলঙ্কার খেলা রয়েছে ১৮ অক্টোবর নামিবিয়ার বিরুদ্ধে। টি ২০-তে বিশ্বের সেরা আটটি দলের সঙ্গে সুপার টুয়েলভে অংশ নেবে প্রথম রাউন্ডের দুটি গ্রুপ থেকে যোগ্যতা অর্জন করা দুটি করে মোট চারটি দল। সুপার টুয়েলভের খেলা শুরু ২৩ অক্টোবর থেকে।

টি ২০ বিশ্বকাপে শ্রীলঙ্কার পরামর্শদাতা হলেন প্রাক্তন অধিনায়ক

টি ২০ বিশ্বকাপের প্রথম রাউন্ডে শ্রীলঙ্কার সঙ্গে এ গ্রুপে নামিবিয়া ছাড়াও রয়েছে আয়ারল্যান্ড ও নেদারল্যান্ডস। শ্রীলঙ্কা ক্রিকেটের তরফে দেওা বিবৃতিতে বলা হয়েছে, মাহেলা ১৬ থেকে ২৩ অক্টোবর অবধি শ্রীলঙ্কার ক্রিকেটার ও টিম ম্যানেজমেন্টের সঙ্গে তাঁর অভিজ্ঞতা ভাগ করে নিয়ে রণকৌশল সাজানোর কাজে সহায়তা করবেন। পাশাপাশি সাম্মানিক পদ গ্রহণ করে শ্রীলঙ্কার অনূর্ধ্ব ১৯ দলকে তিনি পাঁচ মাস নানাভাবে বিশ্বকাপের জন্য প্রস্তুত হতেও সহযোগিতা করবেন। শ্রীলঙ্কা ক্রিকেটের টেকনিক্যাল অ্যাডভাইসরি কমিটির সুপারিশেই এই নিয়োগ বলে জানা গিয়েছে। ২০১২ সালের টি ২০ বিশ্বকাপ ফাইনালে মাহেলার নেতৃত্বাধীন শ্রীলঙ্কা রানার-আপ হয়েছিল। ক্রিকেট থেকে অবসর নেওয়ার পর মাহেলা কোচিং শুরু করেন। ইংল্যান্ড দলের সঙ্গে যুক্ত ছিলেন, এ ছা়ড়া ভারত, বাংলাদেশ ও ইংল্যান্ডে ফ্র্যাঞ্চাইজিভিত্তিক ক্রিকেট টুর্নামেন্টেও তিনি কোচ হিসেবে সফল হয়েছেন।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+