স্মিথদের বিরুদ্ধে নেই অশ্বিন-জাদেজা, ভারতীয় দলে সুযোগ পেলেন কারা
শ্রীলঙ্কা সফরে টেস্টে দুরন্ত পারফরমেন্স মেলে ধরেছিলেন বাংলার পেসার মহম্মদ সামি। তবু তাঁকে শ্রীলঙ্কার বিরুদ্ধে ওয়ান ডে সিরিজে স্থান দেওয়া হয়নি দলে। এবার ঘরের মাঠে তাঁকে দেখা যাবে।
অস্ট্রেলিয়ার বিরুদ্ধেও প্রথম তিনটি একদিনের ম্যাচে বিশ্রাম দেওয়া হল রবিচন্দ্রন অশ্বিন ও রবীন্দ্র জাদেজাকে। এবার ঘরের মাঠে সুযোগ পেলেন অক্ষর প্যাটেল ও যুজবেন্দ্র চাহাল। দলে ফিরলেন উমেশ যাদব ও মহম্মদ সামিও। রবিবার ১৬ সদস্যের ভারতীয় দল ঘোষণা করেন নির্বাচক প্রধান এমএস প্রসাদ।
শ্রীলঙ্কা সফরে টেস্টে দুরন্ত পারফরমেন্স মেলে ধরেছিলেন বাংলার পেসার মহম্মদ সামি। তবু তাঁকে শ্রীলঙ্কার বিরুদ্ধে ওয়ান ডে সিরিজে স্থান দেওয়া হয়নি দলে। তাঁর পরিবর্তে শার্দুল ঠাকুরদের দেখে নিতে চেয়েছিলেন নির্বাচকরা। এবার অস্ট্রেলিয়ার বিরুদ্ধে সেই সামিকে ফিরিয়ে আনা হল। ফিরিয়ে আনা হল উমেশ যাদবকেও। প্রথম তিনটি ওয়ান ডে থেকে বাদ দেওয়া হয়েছে শার্দুল ঠাকুরকে।

১৬ জনের দলে রয়েছেন মমীশ পাণ্ডে, হার্দিক পান্ডিয়া ও কুলদীপ যাদব। শ্রীলঙ্কা সফরে অক্ষর প্যাটেল ও রবীন্দ্র জাদেজারা নজর কেড়েছিলেন। তাঁর পুরস্কার পেয়েছেন। নির্বাচক প্রধান এমএস প্রসাদ জানিয়েছেন, রোটেশন পদ্ধতির কথা মাথায় রেখেই দল ঘোষণা হয়েছে। দলের রিজার্ভ বেঞ্চ শক্তিশালী করার দিকেই বিশেষ নজর দেওয়া হয়েছে।
উল্লেখ্য, ১৭ সেপ্টেম্বর থেকে শুরু হচ্ছে ভারত ও অস্ট্রেলিয়ার মধ্যে একদিনের সিরিজ। প্রথম, দ্বিতীয় ও তৃতীয় ম্যাচ হবে যথাক্রেম ১৭, ২১ ও ২৪ সেপ্টেম্বর। ম্যাচগুলি হবে যথাক্রেম চেন্নাই, কলকাতা ও ইন্দোরে।
অস্ট্রেলিয়ার বিরুদ্ধে প্রথম তিনটি ম্যাচে ভারতীয় দলে থাকছেন বিরাট কোহলি (অধিনায়ক, রোহিত শর্মা, শিখর ধাওয়ান, কেএল রাহুল, মণীশ পাণ্ডে, কেদার যাদব, অজিঙ্ক রাহানে, মহেন্দ্র সিং ধোনি, হার্দিক পাণ্ডিয়া, অক্ষর প্যাটেল, কুলদীপ যাদব, চাহাল, জসপ্রিত বুমরাহ, ভুবনেশ্বর কুমার, উমেশ যাদব এবং মহম্মদ সামি।












Click it and Unblock the Notifications