রঞ্জি ট্রফির অভিষেক ম্যাচের প্রথম ওভারেই হ্যাটট্রিক করে ইতিহাসের পাতায় বোলার
ইতিহাসের পাতায় নাম লেখালেন মধ্যপ্রদেশের বাঁ-হাতি ফাস্ট বোলার রবি যাদব। উত্তরপ্রদেশের বিরুদ্ধে মধ্যপ্রদেশের হয়ে রঞ্জি ট্রফিতে নিজের প্রথম ম্যাচ খেলতে নেমে প্রথম ওভারেই হ্যাটট্রিক করে রেকর্ড বুকে জায়গা করে নিলেন তিনি। রবি যাদবের পারফরম্যান্সে মুগ্ধ দেশের ক্রিকেট মহল।
বাঁ-হাতি ফাস্ট বোলার রবি যাদবের জন্ম উত্তরপ্রদেশে। যদিও ২৮ বছর বয়সে মধ্যপ্রদেশের হয়ে প্রথম শ্রেণির ক্রিকেটে অভিষেক হয় তাঁর। নিজের রঞ্জি ট্রফির প্রথম ম্যাচেই হ্যাটট্রিক সহ পাঁচ উইকেট নেওয়া রবি যাদব এখন দেশের ক্রিকেট মহলের আলোচনার কেন্দ্রে।
নিজেদের প্রথম রঞ্জি ম্যাচে হ্যাটট্রিক করেছিলেন জভাগাল শ্রীনাথ, অভিমণ্যু মিঠুন। কিন্তু তাঁরা প্রথম ওভারেই এই নজির গড়তে পারেননি। যা করে দেখিয়েছেন অখ্যাত রবি যাদব। তাঁর অনবদ্য হ্যাটট্রিকের ভিডিও ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়। রবি যাদবের প্রশংসায় পঞ্চমুখ বিসিসিআই।
ICYMI: A hat-trick to remember! 👏👏👏
First First-Class Match ✅
First Over ✅
First Hat-trick ✅
Watch Madhya Pradesh’s Ravi Yadav’s special hat-trick against Uttar Pradesh 
Follow the #MPvUP game live 👇👇 https://t.co/VOeMfWfYhd#RanjiTrophy @paytm pic.twitter.com/i6dTGJtMhk
— BCCI Domestic (@BCCIdomestic) January 28, 2020
 <script async src="https://platform.twitter.com/widgets.js" charset="utf-8"></script>উত্তরপ্রদেশের বিরুদ্ধে প্রথম ইনিংসে ১৬ ওভার বল করে ৬১ রান দিয়ে পাঁচ উইকেট নিয়েছেন মধ্যপ্রদেশের রবি যাদব। মধ্যপ্রদেশের ২৩০ রানের জবাবে প্রথম ইনিংসে ২১৬ রানে অল উট হয়ে যায় উত্তরপ্রদেশ। দ্বিতীয় দিনের শেষে দ্বিতীয় ইনিংসে তিন উইকেট হারিয়ে ১০৫ রান তুলেছে মধ্যপ্রদেশ। দ্বিতীয় ইনিংসে উত্তরপ্রদেশের থেকে ১১৯ রানে এগিয়ে রয়েছে রবি যাদবের দল। ক্রিজে ২০ রানে অপরাজিত রয়েছেন অভিজ্ঞ নমন ওঝা।
Click it and Unblock the Notifications