ইন্দোর টেস্টে জেতার হুঙ্কার উমেশের, ততটা আত্মবিশ্বাসী নন পূজারা, দুই ক্যাচেই বেসামাল ভারত

ইন্দোর টেস্টে জিততে অস্ট্রেলিয়ার প্রয়োজন ৭৬ রান। চেতেশ্বর পূজারার কথায়, এই পিচে ব্যাটিং সহজ নয়। উমেশ যাদবের হুঙ্কার, যা কিছুই হতে পারে। নাথান লিয়ঁ ভূয়সী প্রশংসা করলেন স্মিথের ক্যাচ ধরার দক্ষতার।

ইন্দোর টেস্টেও শেষ হয়ে যেতে পারে আড়াই দিনেই। অস্ট্রেলিয়ার জয়ের জন্য প্রয়োজন ৭৬ রান। দুই দিনে পড়েছে ৩০ উইকেট। গতকাল প্রথম দিনে পড়েছিল ১৪টি উইকেট, আজ দ্বিতীয় দিনে ১৬টি। প্রথম ও তৃতীয় সেশনে পড়েছে ৬টি করে উইকেট, মধ্যাহ্নভোজ ও চা বিরতির মাঝে ৪টি। অস্ট্রেলিয়া জিতলে কনফার্ম করে ফেলবে আইসিসি বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে খেলার ছাড়পত্র। ভারতকে অপেক্ষা করতে হবে আমেদাবাদ টেস্ট পর্যন্ত।

আত্মবিশ্বাসী উমেশ

আত্মবিশ্বাসী উমেশ

অস্ট্রেলিয়ার প্রথম ইনিংসে তিনটি উইকেট নিয়েছেন উমেশ যাদব। আজ খেলার শেষে তিনি সাংবাদিকদের বলেন, আমাদের পজিটিভ থাকতে হবে। এটা ক্রিকেট। যেভাবে পিচ আচরণ করছে তাতে যা কিছুই হতে পারে। আমরা সেরাটা দেওয়ারই চেষ্টা করব। কালকের সকালে প্রথম থেকেই রাশ আলগা করা চলবে না। দ্রুত কয়েকটি উইকেট তুলে নেওয়াই আমাদের লক্ষ্য। পিচের যা অবস্থা তাতে মসৃণভাবে রান তোলা সহজ হবে না। স্টেপ আউট করে বড় শট খেলা এখানে সহজ নয়। পিচে বাউন্সও খুব কম। ফলে স্টেপ আউট করে উঁচু শট খেলার ব্যাপারে ১০০ শতাংশ নিশ্চিত কেউই থাকতে পারবেন না। আমাদের ভালোই সম্ভাবনা রয়েছে। ৭৫ রানের পুঁজি নিয়েও অজিদের চেপে ধরাই ভারতের লক্ষ্য।

তৃতীয় দিনের সকালেই স্পষ্ট হবে ফল

তৃতীয় দিনের সকালেই স্পষ্ট হবে ফল

আজ সকালেই ১১ রানে ৬ উইকেট হারিয়েছে অস্ট্রেলিয়া। ফলে অসম্ভব কিছুই নয়। সঞ্জয় মঞ্জরেকর বলেছেন, ইন্দোরের পিচ প্রথম দিন থেকেই চতুর্থ বা পঞ্চম দিনের মতো আচরণ করছে। ২০০৪ সালে মুম্বই টেস্টে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ১০৪ রানের পুঁজি নিয়েও জিতেছিল ভারত। হরভজন সিং ও মুরলী কার্তিকের দাপটে সেবার ৯৩ রানে অল আউট হয়ে গিয়েছিল অস্ট্রেলিয়া। বিশেষজ্ঞরা তাই মনে করছেন, ভারত যদি অন্তত ১০০ রানের লিডও পেত, তাহলে স্টিভ স্মিথদের কাজটা সহজ হো না। দ্বিতীয় দিনের সকালের মতো মুভমেন্ট আদায় করা গেলে কাজটা সহজ হবে বলে উপলব্ধি উমেশের।

ব্যাটিং কঠিন

ব্যাটিং কঠিন

চেতেশ্বর পূজারা লড়াকু অর্ধশতরান করেছেন দ্বিতীয় ইনিংসে। বাকি ব্যাটাররা ব্যর্থ। পূজারার কথায়, এই পিচে ব্যাট করা কঠিন। একেবারেই সহজ নয়। নিজের রক্ষণ সম্পর্কে সজাগ থাকতে হবে। যতটা সম্ভব পা বাড়িয়ে খেলতে হবে বা শর্ট বল সামলাতে হবে ব্যাকফুটে। ৭৫ রান খুব বেশি নয়, তবে সম্ভাবনা নেই এটা বলা যায় না। এই ধরনের পিচে রক্ষণাত্মক ও আক্রমণাত্মক ব্যাটিংয়ের মিশেল ঘটিয়ে খেলতে হবে। যদি শুধু রক্ষণাত্মকভাবে কেউ খেলা চালিয়ে যেতে চান, একটা বল হঠাৎ লাফিয়ে উঠে গ্লাভসে লেগে ক্যাচ হতে পারে। সে কারণে পজিটিভ থেকে যতটা পারা যায় রান তুলতে চেয়েছি। অক্ষরের সঙ্গে আরেকটু বড় পার্টনারশিপ গড়তে পারলে ভালোই হতো। এদিন পূজারা একটি ছক্কাও মারেন নাথান লিয়ঁর বলে। তাঁর কথায়, কিছু কৌশল রপ্ত করেছি। আমার মনে হয়, বেশি ডট বল খেলার চেয়ে চাহিদা বুঝে কিছু শট খেলতে হবে। যাতে রান তোলা যায়।

দুটি ক্যাচে বেকায়দায় ভারত

দুটি ক্যাচে বেকায়দায় ভারত

পূজারার সঙ্গে শ্রেয়স আইয়ারের পার্টনারশিপটিও ভালো চলছিল। স্টিভ স্মিথের ফিল্ডিং সাজানো, বোলিং পরিবর্তন প্রশংসা কুড়িয়েছে বিশেষজ্ঞদের। তিনি মিচেল স্টার্ককে ডাকেন এবং তাঁর বলেই মিড উইকেটে উসমান খোয়াজা দুরন্ত ক্যাচ ধরে ফেরান শ্রেয়সকে। এরপর স্টিভ স্মিথ নিজেও অসাধারণ দক্ষতায় এক হাতে পূজারার ক্যাচ ধরেন। এই দুটি ক্যাচ ভারতের ইনিংসকে কম রানে বাঁধতে খুব কার্যকরী হয়। ৮ উইকেট নেওয়া নাথান লিয়ঁ বলেন, দলের কারও সতীর্থকে অসম্মান না করেও বলছি এই ক্যাচ একমাত্র স্মিথের পক্ষে ধরাই সম্ভব। স্মিথকে স্লিপ বা লেগ স্লিপে দাঁড়াতে দেখলে বোলার হিসেবেও আত্মবিশ্বাস বেড়ে যায়। খোয়াজারও প্রশংসা করেছেন লিয়ঁ। স্টিভ স্মিথ ও প্যাট কামিন্সের অধিনায়কত্বের তুলনা এড়ালেও স্টার্ক বলেন, বিশ্বের সেরা ব্যাটার ও বোলার নেতৃত্ব দিচ্ছেন। এটাই বোঝায় অস্ট্রেলিয়ার ক্রিকেট সঠিক দিশাতেই এগোচ্ছে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+