লুঙ্গির দাপটের কাছেই হার মানতে হল পঞ্জাবকে

কিংস ইলেভেন পঞ্জাবের বিরুদ্ধে চার উইকেট নিয়ে ম্যাচের সেরা নির্বাচিত হয়েছেন লুঙ্গি এনগিডি।

কিংস ইলেভেন পঞ্জাবকে পাঁচ উইকেটে হারিয়ে প্লে-অফের আগে আত্মবিশ্বাস বাড়িয়ে নিল চেন্নাই সুপার কিংস।

 লুঙ্গির দাপটের কাছেই হার মানতে হল পঞ্জাবকে

এদিন ঘরের মাঠে প্রথমে টসে জিতে রবিচন্দ্রন অশ্বিনের দলকে প্রথমে ব্যাটিং করতে পাঠায় সিএসকে। কিন্তু প্রথমে ব্যাট করে ১৫৩ রানেই শেষ হয়ে যায় পঞ্জাবের ইনিংস। করুণ নায়ার এবং মনোজ তিওয়ারি ছাড়া পঞ্জাবের সব ব্যাটসম্যানই ব্যর্থ হন।

জবাবে ১৯.১ ওভারে ৫ উইকেট হারিয়ে জয়ের জন্য প্রয়োজনীয় রান তুলে নেয় সিএসকে।
কিন্তু চেন্নাইয়ের জয় এত সহজ হতো না যদি বল হাতে দুরন্ত পারফরম্য়ান্স না করতে পারতেন লুঙ্গি এনগিডি। এই প্রোটিয়া ক্রিকেটার ৪ ওভার বল করে ১০ রান খরচ করে চারটি উইকেট নেন। এর মধ্যে একটি ওভার মেইডেন করেন লুঙ্গি।

মূলত লুঙ্গির দাপুটে বোলিংই এদিন পঞ্জাবের ব্যাটিং লাইনআপে চিড় ধরিয়ে দেয়।
এই ম্যাচে লুঙ্গির শিকারের তালিকায় রয়েছেন লোকেশ রাহুল(৭), ক্রিস গেইল(০), রবিচন্দ্রন অশ্বিন(০) এবং অ্যান্ড্রু টাই(০)।

ম্যাচ শেষে ম্যাচের সেরার পুরস্কার হাতে নিয়ে লুঙ্গি বলেন, 'গোটা দলই দারুণ খেলেছে এই ম্যাচে। এতটা আশা একেবারেই করিনি। দলের জয়ে অবদান রাখতে পেরে খুশি।'

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+